ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’— ট্রাম্প সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা: সতর্কবার্তা জারি করল বাংলাদেশ পুলিশ সংসদ ভবনের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি গঠনের নির্দেশ এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে সম্পন্ন হয়? ইসলাম কী বলছে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন হাইকোর্টে খারিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্টেজে চোখধাঁধানো রূপের রহস্য জানালেন শাকিরা

বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা কলম্বিয়ান পপ তারকা শাকিরা শুধু তার গানের জন্যই নন, বরং অসাধারণ স্টেজ পারফরম্যান্স, ফিটনেস ও উজ্জ্বল ত্বকের জন্যও সমান জনপ্রিয়। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, মঞ্চে ওঠার আগে কীভাবে নিজের ত্বক ও শরীরকে প্রস্তুত করেন।

বিশ্বকাপের জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’-র সাফল্যের পর এবারও ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এ কণ্ঠ দিয়েছেন শাকিরা। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী

যেভাবে ত্বকের যত্ন নেন

মঞ্চে ওঠার আগে শাকিরা প্রথমে রেড লাইট থেরাপি ব্যবহার করেন। এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে আরও সতেজ দেখাতে সহায়তা করে।

এরপর তিনি লিম্ফ্যাটিক ড্রেনেজ ফেশিয়াল গুয়া শা করেন, যা মুখের ফোলাভাব কমাতে এবং অতিরিক্ত তরল বের করে দিতে সাহায্য করে। মজার বিষয় হলো, ভোকাল ওয়ার্ম-আপ করার সময়ও তিনি এই স্কিন কেয়ার রুটিন চালিয়ে যান।

মেকআপে থাকে যা

ত্বক প্রস্তুত হওয়ার পর তিনি মেকআপ শুরু করেন। তার নিয়মিত ব্যবহৃত প্রসাধনীর মধ্যে রয়েছে—

  • স্বাভাবিক ও মসৃণ লুকের জন্য ফাউন্ডেশন
  • চোখকে আকর্ষণীয় করে তুলতে আইশ্যাডো
  • বোল্ড লুকের জন্য লিপস্টিক
  • দীর্ঘ সময় মেকআপ ঠিক রাখতে সেটিং স্প্রে
  • সবশেষে নিজের পছন্দের পারফিউম
আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন

এদিকে তার হেয়ারস্টাইলিস্ট যত্ন নেন শাকিরার সিগনেচার ঢেউখেলানো চুলের।

ফিটনেসে কোনো ছাড় নেই

দীর্ঘ সময় একটানা পারফর্ম করার জন্য নিয়মিত ব্যায়ামও করেন শাকিরা। তার রুটিনে রয়েছে—

  • ডেডলিফট, যা পিঠ, কোর ও পায়ের শক্তি বাড়ায়।
  • হিপ থ্রাস্ট, যা শরীরের নিচের অংশকে আরও শক্তিশালী করে।
  • হাতের বিভিন্ন শক্তিবর্ধক ব্যায়াম।
  • সময় পেলেই ১০ মিনিটের স্ব-ম্যাসাজ, যা শরীরকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।
আরও পড়ুনঃ  গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

শোয়ের আগে শেষ প্রস্তুতি

মঞ্চে ওঠার আগে তিনি প্রায় ১০ মিনিট ভোকাল ওয়ার্ম-আপ করেন। এরপর আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে নিশ্চিত হন সবকিছু ঠিক আছে কি না।

শাকিরার মতে, সুন্দর ও সতেজ দেখানোর জন্য শুধু দামি প্রসাধনী বা গ্ল্যাম টিমই যথেষ্ট নয়। নিয়মিত স্কিন কেয়ার, স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যায়াম এবং নিজের প্রতি ধারাবাহিক যত্নই তার সৌন্দর্য ও ফিটনেসের মূল রহস্য।

সূত্র: Ola.com

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’— ট্রাম্প

স্টেজে চোখধাঁধানো রূপের রহস্য জানালেন শাকিরা

আপডেটের সময়: ০৪:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা কলম্বিয়ান পপ তারকা শাকিরা শুধু তার গানের জন্যই নন, বরং অসাধারণ স্টেজ পারফরম্যান্স, ফিটনেস ও উজ্জ্বল ত্বকের জন্যও সমান জনপ্রিয়। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, মঞ্চে ওঠার আগে কীভাবে নিজের ত্বক ও শরীরকে প্রস্তুত করেন।

বিশ্বকাপের জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’-র সাফল্যের পর এবারও ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এ কণ্ঠ দিয়েছেন শাকিরা। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  ইয়ামিন হত্যা: ট্রাইব্যুনালে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, শুরু হচ্ছে বিচারিক প্রক্রিয়া

যেভাবে ত্বকের যত্ন নেন

মঞ্চে ওঠার আগে শাকিরা প্রথমে রেড লাইট থেরাপি ব্যবহার করেন। এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে আরও সতেজ দেখাতে সহায়তা করে।

এরপর তিনি লিম্ফ্যাটিক ড্রেনেজ ফেশিয়াল গুয়া শা করেন, যা মুখের ফোলাভাব কমাতে এবং অতিরিক্ত তরল বের করে দিতে সাহায্য করে। মজার বিষয় হলো, ভোকাল ওয়ার্ম-আপ করার সময়ও তিনি এই স্কিন কেয়ার রুটিন চালিয়ে যান।

মেকআপে থাকে যা

ত্বক প্রস্তুত হওয়ার পর তিনি মেকআপ শুরু করেন। তার নিয়মিত ব্যবহৃত প্রসাধনীর মধ্যে রয়েছে—

  • স্বাভাবিক ও মসৃণ লুকের জন্য ফাউন্ডেশন
  • চোখকে আকর্ষণীয় করে তুলতে আইশ্যাডো
  • বোল্ড লুকের জন্য লিপস্টিক
  • দীর্ঘ সময় মেকআপ ঠিক রাখতে সেটিং স্প্রে
  • সবশেষে নিজের পছন্দের পারফিউম
আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে তার হেয়ারস্টাইলিস্ট যত্ন নেন শাকিরার সিগনেচার ঢেউখেলানো চুলের।

ফিটনেসে কোনো ছাড় নেই

দীর্ঘ সময় একটানা পারফর্ম করার জন্য নিয়মিত ব্যায়ামও করেন শাকিরা। তার রুটিনে রয়েছে—

  • ডেডলিফট, যা পিঠ, কোর ও পায়ের শক্তি বাড়ায়।
  • হিপ থ্রাস্ট, যা শরীরের নিচের অংশকে আরও শক্তিশালী করে।
  • হাতের বিভিন্ন শক্তিবর্ধক ব্যায়াম।
  • সময় পেলেই ১০ মিনিটের স্ব-ম্যাসাজ, যা শরীরকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।
আরও পড়ুনঃ  অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য