ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে বিরোধী দলগুলোর বক্তব্য আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান রাজনৈতিক সরকারের প্রায় পাঁচ থেকে ছয় মাস সাংবিধানিক দায়িত্বে ছিলেন।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

তিনি বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। দায়িত্ব পালনের সময়ে সংবিধান অনুযায়ী তিনি নির্ধারিত সুবিধা পাবেন।

বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে যা বললেন

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিকভাবে মানুষের কথা বলা ও প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল এবং এনসিপিসহ অনেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তারা তা করতে পারেন। তবে এসব বক্তব্যে আমলে নেওয়ার মতো কিছু নেই।

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুযোগ-সুবিধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুরক্ষা ছয় মাস পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুনঃ  স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী

এ ছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও তার নিরাপত্তা নিশ্চিত করবে।

লন্ডনে যোগাযোগ প্রসঙ্গে মন্তব্য

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির টেলিফোনে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কথা বলার জন্য লন্ডনে যেতে হয় না। ইন্টারনেটের যুগে বিশ্বের যেকোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব। তাই লন্ডনে গিয়ে কথা বলার দাবি তার কাছে অলীক মনে হয়েছে।

আরও পড়ুনঃ  তিস্তায় মাছ ধরার জালে আটকা পড়ল ৭ ফুটের অজগর, উৎসুক জনতার ভিড়

বেনজীরকে দেশে ফেরাতে চেষ্টা চলছে

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ বিষয়ে দুবাই সরকার যেসব কাগজপত্র চেয়েছে, সেগুলো পাঠানো হয়েছে।

পুলিশ সদস্যদের বিষয়ে তিনি বলেন, যারা দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে দেশের সেবা করবেন, তাদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে ব্যত্যয় ঘটলে তাদের জন্য তিরস্কারের ব্যবস্থাও থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০২:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে বিরোধী দলগুলোর বক্তব্য আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান রাজনৈতিক সরকারের প্রায় পাঁচ থেকে ছয় মাস সাংবিধানিক দায়িত্বে ছিলেন।

আরও পড়ুনঃ  ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ, দাবি বিদ্যুৎমন্ত্রীর

তিনি বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। দায়িত্ব পালনের সময়ে সংবিধান অনুযায়ী তিনি নির্ধারিত সুবিধা পাবেন।

বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে যা বললেন

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিকভাবে মানুষের কথা বলা ও প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল এবং এনসিপিসহ অনেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তারা তা করতে পারেন। তবে এসব বক্তব্যে আমলে নেওয়ার মতো কিছু নেই।

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুযোগ-সুবিধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুরক্ষা ছয় মাস পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুনঃ  স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী

এ ছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও তার নিরাপত্তা নিশ্চিত করবে।

লন্ডনে যোগাযোগ প্রসঙ্গে মন্তব্য

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির টেলিফোনে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কথা বলার জন্য লন্ডনে যেতে হয় না। ইন্টারনেটের যুগে বিশ্বের যেকোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব। তাই লন্ডনে গিয়ে কথা বলার দাবি তার কাছে অলীক মনে হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছে না ককরোচদের আন্দোলন, বহাল দুই দফা দাবি