ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্পেন কর্তৃপক্ষ থেকে শাকিরা ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো

  • Arif
  • আপডেটের সময়: ০৯:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৫৩ সময় দেখুন

অবশেষে স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় পেয়েছেন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। শাকিরার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো মূল্যের জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ ন্যাশনাল হাই কোর্ট। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

আদালত বলছে, ২০১১ সালে শাকিরা, স্পেনে, অন্তত ১৮৩ দিন অবস্থান করেছিলেন, এমন প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ। যা ‘ট্যাক্স রেসিডেন্ট’ হওয়ার জন্য ন্যূনতম শর্ত।

আরও পড়ুনঃ  নিখোঁজ সংবাদ: কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ

রায়ের পর শাকিরা বলেন, ‘অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’ একইসঙ্গে অভিযোগ করেন, গত আট বছর ধরে তাকে ‘ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে টার্গেট’ করা হয়েছে, যা তার মানুষিক স্বাস্থ্য ও পরিবারের ওপরও প্রভাব ফেলেছে।

ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা, যা কর কর্তৃপক্ষ ‘অত্যন্ত গুরুতর’ লঙ্ঘনের অভিযোগে আদায় করেছিল।

আরও পড়ুনঃ  আড়াই লাখ কোটি টাকায় তিন মেট্রোরেল, অনুমোদন পেল আরও বৈদ্যুতিক ট্রেন প্রকল্প

তবে স্পেনের কর বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হবে না।

৪৯ বছর বয়সী শাকিরার আইনি দল যুক্তি দিয়েছিল যে, বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে কাটানো তার জন্য অসম্ভব ছিল। কারণ ২০১১ সালে তিনি বিশ্ব সফরে ছিলেন এবং ৩৭টি ভিন্ন দেশে ১২০টি কনসার্টে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালে স্পেনে শাকিরার কোনো বাড়ি ছিল না, কোনো সন্তান ছিল না এবং দেশটিতে তার ব্যবসার কোনো সদর দফতরও ছিল না।

উল্লেখ্য, শাকিরা ও পিকের দুই সন্তান ২০১৩ এবং ২০১৫ সালে জন্মগ্রহণ করে। ২০২২ সালে তারা আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

স্পেন কর্তৃপক্ষ থেকে শাকিরা ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো

আপডেটের সময়: ০৯:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

অবশেষে স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় পেয়েছেন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। শাকিরার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো মূল্যের জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ ন্যাশনাল হাই কোর্ট। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

আদালত বলছে, ২০১১ সালে শাকিরা, স্পেনে, অন্তত ১৮৩ দিন অবস্থান করেছিলেন, এমন প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ। যা ‘ট্যাক্স রেসিডেন্ট’ হওয়ার জন্য ন্যূনতম শর্ত।

আরও পড়ুনঃ  গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন

রায়ের পর শাকিরা বলেন, ‘অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’ একইসঙ্গে অভিযোগ করেন, গত আট বছর ধরে তাকে ‘ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে টার্গেট’ করা হয়েছে, যা তার মানুষিক স্বাস্থ্য ও পরিবারের ওপরও প্রভাব ফেলেছে।

ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা, যা কর কর্তৃপক্ষ ‘অত্যন্ত গুরুতর’ লঙ্ঘনের অভিযোগে আদায় করেছিল।

আরও পড়ুনঃ  রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

তবে স্পেনের কর বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হবে না।

৪৯ বছর বয়সী শাকিরার আইনি দল যুক্তি দিয়েছিল যে, বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে কাটানো তার জন্য অসম্ভব ছিল। কারণ ২০১১ সালে তিনি বিশ্ব সফরে ছিলেন এবং ৩৭টি ভিন্ন দেশে ১২০টি কনসার্টে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ড্রোনের মাধ্যমেও ইয়াবা আসছে, পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী