ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হিমছড়িতে সাগরে ডুবে নিখোঁজ ৬ পর্যটকের ৪ জনের মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ছয় পর্যটকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হিমছড়ি সাগরনিবাস পয়েন্টে ভেসে আসা হারুন নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেন বিচকর্মী ও স্থানীয়রা। এখনো নিখোঁজ রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড় (২৩)।

নিহত হারুন চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা। এর আগে বুধবার সন্ধ্যায় আরও তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে যাত্রা করেন। সেখানে দুদিন ভ্রমণ শেষে বুধবার দুপুরে তাঁরা কক্সবাজারে পৌঁছান। দুপুর ১টার দিকে হিমছড়ির প্যাঁচার দ্বীপ এলাকার ‘সৌরণেষ্ট’ নামের একটি রিসোর্টে ওঠেন তাঁরা।

খাওয়া-দাওয়া শেষে বিকেলে বন্ধুরা হিমছড়ি সমুদ্রে গোসল করতে নামেন। বিকেল সাড়ে ৫টার দিকে স্রোতের টানে তাঁদের কয়েকজন পানিতে তলিয়ে যেতে থাকেন। তাঁদের উদ্ধারে এগিয়ে আসা ব্যক্তিরাও স্রোতে ভেসে যাওয়ার ঝুঁকিতে পড়েন। পরে স্থানীয় লোকজন ও লাইফগার্ড কর্মীরা একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক

পুলিশ জানায়, পর্যটকদের অনেকেই সাঁতার জানতেন না। নিখোঁজ নিবিড়কে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও লাইফগার্ড কর্মীরা যৌথ অভিযান চালাচ্ছেন। উদ্ধার হওয়া মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াতকে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’: রাশেদ খাঁন

এর আগে উদ্ধার হওয়া তিন পর্যটক হলেন সাইবুল হক জিসান (২৩), আল মাহিবুর ইবনে মোকাররম রোহান (২৪) ও মোহাম্মদ আকাশ। জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। রোহান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী ছিলেন।

এখনো নিখোঁজ নিবিড় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

হিমছড়িতে সাগরে ডুবে নিখোঁজ ৬ পর্যটকের ৪ জনের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০২:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ছয় পর্যটকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হিমছড়ি সাগরনিবাস পয়েন্টে ভেসে আসা হারুন নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেন বিচকর্মী ও স্থানীয়রা। এখনো নিখোঁজ রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড় (২৩)।

নিহত হারুন চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা। এর আগে বুধবার সন্ধ্যায় আরও তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াতকে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’: রাশেদ খাঁন

হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে যাত্রা করেন। সেখানে দুদিন ভ্রমণ শেষে বুধবার দুপুরে তাঁরা কক্সবাজারে পৌঁছান। দুপুর ১টার দিকে হিমছড়ির প্যাঁচার দ্বীপ এলাকার ‘সৌরণেষ্ট’ নামের একটি রিসোর্টে ওঠেন তাঁরা।

খাওয়া-দাওয়া শেষে বিকেলে বন্ধুরা হিমছড়ি সমুদ্রে গোসল করতে নামেন। বিকেল সাড়ে ৫টার দিকে স্রোতের টানে তাঁদের কয়েকজন পানিতে তলিয়ে যেতে থাকেন। তাঁদের উদ্ধারে এগিয়ে আসা ব্যক্তিরাও স্রোতে ভেসে যাওয়ার ঝুঁকিতে পড়েন। পরে স্থানীয় লোকজন ও লাইফগার্ড কর্মীরা একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫