ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১০ দিন বন্দিদশার পর মির্জাপুরে ফেলে গেল অপহরণকারীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

অপহরণের ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের বিশ্ববিদ্যালয়ছাত্র হৃদয়ন আনসারী। সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় চোখ বাঁধা অবস্থায় তাঁকে ফেলে যায় অপহরণকারীরা। পরে মঙ্গলবার সকালে এক ট্রাকচালকের সহায়তায় ঢাকার নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

হৃদয়ন আনসারী ঘিওরের প্রয়াত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকেন তিনি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন হৃদয়ন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন তিনি। পরে আব্দুল্লাহপুর থেকে প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে ওঠেন।

আরও পড়ুনঃ  শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, রয়েছে ৯০টি ভেপ

বাসটি উত্তরার আজমপুরে পৌঁছালে মাস্ক পরা এক ব্যক্তি তাঁর পাশে এসে বসেন। এর পরপরই হৃদয়ন অনেকটা অচেতন হয়ে পড়েন এবং স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

হৃদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণকারীরা তাঁর ভাইকে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সেখানে দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। সারাক্ষণ তাঁর হাত ও চোখ বেঁধে রাখা হতো।

আরও পড়ুনঃ  খুলনায় চায়ের দোকানে প্রকাশ্যে গুলি, বিএনপি নেতার ছেলেকে হত্যা

শাহরিয়ার বলেন, সোমবার রাতে হৃদয়নকে মির্জাপুর এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। পরদিন সকালে একটি ট্রাকে চড়ে তিনি নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান। সেখান থেকে অন্য একজনের মোবাইল ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।

টানা ৯ দিন বন্দি থাকার কারণে হৃদয়ন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই। তাঁর শরীরে জ্বর ও ব্যথা রয়েছে। কথা বলতেও কিছুটা অস্পষ্টতা দেখা যাচ্ছে। তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে।

মুক্তিপণ নিয়েও ছাড়েনি অপহরণকারীরা

শাহরিয়ার আনসারীর অভিযোগ, অপহরণের পরদিন ২৫ অক্টোবর ভোরে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে হৃদয়নকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে কয়েক দফায় অপহরণকারীদের ৪০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পরও হৃদয়নকে ছেড়ে না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা।

আরও পড়ুনঃ  সুন্দরবনে ১০ জেলে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

এ ছাড়া চক্রটি হৃদয়নের মোবাইল ফোন, ইমেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও হাতিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তাঁর ভাই।

এদিকে হৃদয়নকে উদ্ধারের দাবিতে গত সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

১০ দিন বন্দিদশার পর মির্জাপুরে ফেলে গেল অপহরণকারীরা

আপডেটের সময়: ০৯:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

অপহরণের ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের বিশ্ববিদ্যালয়ছাত্র হৃদয়ন আনসারী। সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় চোখ বাঁধা অবস্থায় তাঁকে ফেলে যায় অপহরণকারীরা। পরে মঙ্গলবার সকালে এক ট্রাকচালকের সহায়তায় ঢাকার নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

হৃদয়ন আনসারী ঘিওরের প্রয়াত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকেন তিনি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন হৃদয়ন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন তিনি। পরে আব্দুল্লাহপুর থেকে প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে ওঠেন।

আরও পড়ুনঃ  খুলনায় চায়ের দোকানে প্রকাশ্যে গুলি, বিএনপি নেতার ছেলেকে হত্যা

বাসটি উত্তরার আজমপুরে পৌঁছালে মাস্ক পরা এক ব্যক্তি তাঁর পাশে এসে বসেন। এর পরপরই হৃদয়ন অনেকটা অচেতন হয়ে পড়েন এবং স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

হৃদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণকারীরা তাঁর ভাইকে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সেখানে দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। সারাক্ষণ তাঁর হাত ও চোখ বেঁধে রাখা হতো।

আরও পড়ুনঃ  নড়াইলে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

শাহরিয়ার বলেন, সোমবার রাতে হৃদয়নকে মির্জাপুর এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। পরদিন সকালে একটি ট্রাকে চড়ে তিনি নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান। সেখান থেকে অন্য একজনের মোবাইল ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।

টানা ৯ দিন বন্দি থাকার কারণে হৃদয়ন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই। তাঁর শরীরে জ্বর ও ব্যথা রয়েছে। কথা বলতেও কিছুটা অস্পষ্টতা দেখা যাচ্ছে। তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে।

মুক্তিপণ নিয়েও ছাড়েনি অপহরণকারীরা

শাহরিয়ার আনসারীর অভিযোগ, অপহরণের পরদিন ২৫ অক্টোবর ভোরে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে হৃদয়নকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে কয়েক দফায় অপহরণকারীদের ৪০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পরও হৃদয়নকে ছেড়ে না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা।

আরও পড়ুনঃ  মাদক সেবনে বাধা দেওয়ার জেরে ছুরিকাঘাত, ঢাকায় নেওয়া হলো মেজর আখতারের ছেলেকে