ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৪ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি, অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না ম্যাক্সওয়েলকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পাশাপাশি ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ওয়ানডে ও চার দিনের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টের এক পর্বে অবসরের সিদ্ধান্তের কথা জানান ম্যাক্সওয়েল। শরীরের যত্ন নেওয়া এবং ক্যারিয়ারের বাকি সময় ফিটনেস ধরে রাখার ওপর গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী, জানাল ডিবি

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে, ১৩০টি টি-টোয়েন্টি ও সাতটি টেস্ট খেলেছেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ৭ হাজারের বেশি রান ও ১৩৬টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্বও রয়েছে তার।

ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের ইনিংস। চোট ও শারীরিক অস্বস্তি নিয়েও মাত্র ১২৮ বলে এই অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৯১ রানে ৭ উইকেট হারানোর পরও জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এর আগে ২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। এরপর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল জাতীয় দলের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি। ওই ম্যাচে বল হাতে দুটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

আরও পড়ুনঃ  গাজীপুরের সাইনবোর্ড এলাকায় হঠাৎ উত্তেজনা, মহাসড়কে কী ঘটল

অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার আশা ছিল ম্যাক্সওয়েলের। তবে দল ঘোষণার পর সেই সম্ভাবনা আর থাকেনি। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে তিনি বুঝতে পারছেন বলেও জানিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি রয়েছে তার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১৪ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি, অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না ম্যাক্সওয়েলকে

আপডেটের সময়: ০২:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পাশাপাশি ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ওয়ানডে ও চার দিনের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টের এক পর্বে অবসরের সিদ্ধান্তের কথা জানান ম্যাক্সওয়েল। শরীরের যত্ন নেওয়া এবং ক্যারিয়ারের বাকি সময় ফিটনেস ধরে রাখার ওপর গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে, ১৩০টি টি-টোয়েন্টি ও সাতটি টেস্ট খেলেছেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ৭ হাজারের বেশি রান ও ১৩৬টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্বও রয়েছে তার।

ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের ইনিংস। চোট ও শারীরিক অস্বস্তি নিয়েও মাত্র ১২৮ বলে এই অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৯১ রানে ৭ উইকেট হারানোর পরও জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ  গাজীপুরের সাইনবোর্ড এলাকায় হঠাৎ উত্তেজনা, মহাসড়কে কী ঘটল

এর আগে ২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। এরপর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল জাতীয় দলের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি। ওই ম্যাচে বল হাতে দুটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

আরও পড়ুনঃ  গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ