ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, চার বছরে সুবিধা পাবেন ১ কোটি ৬০ লাখ পরিবার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

পাইলট প্রকল্পের পর আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চার বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  রিয়াল ছাড়লেন গনজালো গার্সিয়া, পাঁচ বছরের চুক্তিতে ফুলহ্যামে স্প্যানিশ ফরোয়ার্ড

মন্ত্রী বলেন, কর্মসূচিতে উপযুক্ত কেউ যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে জন্য তথ্য নিয়মিত হালনাগাদ ও যাচাই-বাছাই করা হবে। এ জন্য ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ পদ্ধতি চালু থাকবে, যেখানে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে মিল রেখে তথ্য সংশোধন করা হবে।

তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। ভাতা ও ফ্যামিলি কার্ড বিতরণ ব্যবস্থার দুর্বলতা কমিয়ে একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুনঃ  ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

জাহিদ হোসেন বলেন, মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে। কেউ দরিদ্র থেকে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হতে পারেন, আবার কেউ মধ্যবিত্ত থেকে দরিদ্র অবস্থায় চলে যেতে পারেন। তাই নিয়মিত তথ্য পর্যালোচনার মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ধর্ম, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে সুবিধা দেওয়া বা বঞ্চিত করার সুযোগ থাকবে না। সরকারের অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের নীতির অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী জানান, ১৬ আগস্ট উদ্বোধনের পর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একসঙ্গে সারাদেশে বাস্তবায়ন সম্ভব নয় বলে ধাপে ধাপে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারী সদস্যদের হাতে সহায়তার অর্থ পৌঁছানো হবে। এই অর্থ শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, হাঁস-মুরগি পালন, বৃক্ষরোপণ, কুটিরশিল্প, সেলাই কাজ ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে ব্যবহারের সুযোগ তৈরি করবে।

সরকারের আশা, এই উদ্যোগ নারীর ক্ষমতায়ন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, চার বছরে সুবিধা পাবেন ১ কোটি ৬০ লাখ পরিবার

আপডেটের সময়: ০৪:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

পাইলট প্রকল্পের পর আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চার বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  আজ গোপালগঞ্জের যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মন্ত্রী বলেন, কর্মসূচিতে উপযুক্ত কেউ যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে জন্য তথ্য নিয়মিত হালনাগাদ ও যাচাই-বাছাই করা হবে। এ জন্য ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ পদ্ধতি চালু থাকবে, যেখানে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে মিল রেখে তথ্য সংশোধন করা হবে।

তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। ভাতা ও ফ্যামিলি কার্ড বিতরণ ব্যবস্থার দুর্বলতা কমিয়ে একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুনঃ  গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন

জাহিদ হোসেন বলেন, মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে। কেউ দরিদ্র থেকে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হতে পারেন, আবার কেউ মধ্যবিত্ত থেকে দরিদ্র অবস্থায় চলে যেতে পারেন। তাই নিয়মিত তথ্য পর্যালোচনার মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ধর্ম, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে সুবিধা দেওয়া বা বঞ্চিত করার সুযোগ থাকবে না। সরকারের অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের নীতির অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী জানান, ১৬ আগস্ট উদ্বোধনের পর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একসঙ্গে সারাদেশে বাস্তবায়ন সম্ভব নয় বলে ধাপে ধাপে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার