ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৮২ কোটি টাকায় ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কিনবে সরকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য মজুত বাড়াতে ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব পণ্য কিনতে মোট ১৮২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  স্বর্ণের মজুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৬৮তম

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনি ও মসুর ডাল কেনার দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় প্রস্তাব দুটি অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, ৫০ কেজির বস্তায় মোট ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। এ চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

অন্যদিকে, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহের জন্য নাবিল নাবা ফুডস লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করেছে কমিটি।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

সব মিলিয়ে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ উদ্যোগের মাধ্যমে নির্ধারিত পরিমাণ চিনি ও ডাল সংগ্রহের প্রক্রিয়া এগিয়ে যাবে।

২৬ নভেম্বর ২০২৬

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

১৮২ কোটি টাকায় ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কিনবে সরকার

আপডেটের সময়: ১২:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য মজুত বাড়াতে ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব পণ্য কিনতে মোট ১৮২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সাড়ে ৩৪ শতাংশ জমি পেলেন ছয় ক্রেতা