ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম সংবিধান সংশোধন করে আ. লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের আহ্বান রাশেদ খাঁনের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে উদ্যোগ সরকারের যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’র রম্যা কৃষ্ণন, টানলেন এপস্টিন প্রসঙ্গ নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা ‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে পতন দেখা যায়। এর আগের দিনও কমেছিল জ্বালানি তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫১ শতাংশ কমে ৯২.১০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৩ সেন্ট বা ০.৫২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২.৯৮ ডলারে নেমে আসে।

আরও পড়ুনঃ  নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি

এর আগে দিনের লেনদেনে ব্রেন্টের দাম সর্বোচ্চ ৯৩.১২ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৮৩.৯৫ ডলারে উঠেছিল। গত সপ্তাহে ব্রেন্টের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।

আরও পড়ুনঃ  ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম কমার পেছনে বৈশ্বিক শেয়ারবাজারের দরপতনও ভূমিকা রেখেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের সুফল নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক আর্থিক বাজারে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পণ্যবাজারেও।

আরও পড়ুনঃ  স্বর্ণের দামে বড় পতন: এখন বিনিয়োগের উপযুক্ত সময়, নাকি অপেক্ষাই ভালো?

তবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও জাহাজে হামলার ঘটনা তেলের দামে বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে।

তেলবাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকি অব্যাহত থাকলে জ্বালানি তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও বজায় থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

আপডেটের সময়: ০২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে পতন দেখা যায়। এর আগের দিনও কমেছিল জ্বালানি তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫১ শতাংশ কমে ৯২.১০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৩ সেন্ট বা ০.৫২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২.৯৮ ডলারে নেমে আসে।

আরও পড়ুনঃ  ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

এর আগে দিনের লেনদেনে ব্রেন্টের দাম সর্বোচ্চ ৯৩.১২ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৮৩.৯৫ ডলারে উঠেছিল। গত সপ্তাহে ব্রেন্টের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।

আরও পড়ুনঃ  ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ কোটি ডলারের উৎপাদন ক্ষতি, সরেছে ২৫৪ কোটি ডলারের অর্ডার