বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সফরকালে ফরিদা শহীদ সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন।
বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়ন তার সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে।
সফরকালে তিনি সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও এনজিওর প্রতিনিধিদের পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।
প্রতিবেদকের নাম 























