প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
তবে চলতি বছর সরকারি ছুটি ঘোষণার পরও বাড়তি ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা। কারণ, এ বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার, যা সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটির দিন।
এর আগে ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে এবং এ উপলক্ষে সাধারণ ছুটি কার্যকর থাকবে।
প্রতিবেদকের নাম 



















