ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই এগিয়ে ঢাকা বোর্ড রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় জোট শেখ হাসিনার বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা, বিচার বিভাগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে, কেউ পাস করেনি ৩১২টিতে ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, দেশসেরা ফল নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫—দুই দিকেই সেরা বগুড়া পাঁচ বছরের মধ্যে এসএসসির ফল সবচেয়ে খারাপ, কমেছে জিপিএ-৫ও ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন এমপিরা আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৮২, পাউন্ড ১৬৭.১০ টাকা ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৮ বছরের জট কাটিয়ে গতি পেল বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ, ব্যয় বেড়েছে ৭ হাজার কোটি টাকা

বগুড়া ও সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ প্রকল্প নতুন করে গতি পেয়েছে। অর্থায়নের জট কাটিয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। তবে আট বছর বিলম্বের কারণে প্রকল্পের ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা

বর্তমানে বগুড়া থেকে ঢাকায় ট্রেনে যেতে সান্তাহার, নাটোর ও ঈশ্বরদী হয়ে প্রায় ১৯০ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হয়। নতুন ৭৬ কিলোমিটার রেলপথ চালু হলে ঢাকা-বগুড়া রেলপথের দূরত্ব ১১৪ কিলোমিটার কমবে, আর যাত্রাসময় কমবে প্রায় ৩ ঘণ্টা

আরও পড়ুনঃ  ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

প্রকল্পটি ২০১৮ সালে একনেকে অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। কিন্তু নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, কাজের পরিধি বৃদ্ধি এবং দীর্ঘসূত্রতার কারণে সংশোধিত ডিপিপিতে ব্যয় বেড়ে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

শুরুতে প্রকল্পটি ভারতীয় ঋণের (এলওসি) মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক পরিবর্তনের পর সেই অর্থায়ন বাতিল হওয়ায় প্রকল্পটি অনিশ্চয়তায় পড়ে। পরে বর্তমান সরকারের উদ্যোগে এআইআইবি অর্থায়নে সম্মত হওয়ায় নতুন করে কাজের অগ্রগতি শুরু হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন থেকে বাড়িয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীর বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকল্পের আওতায় মোট ৮৬.৫১ কিলোমিটার মূল রেললাইন এবং ৩৭ কিলোমিটার লুপ লাইন নির্মাণ করা হবে। রেলপথটি বগুড়া সদর, কাহালু, শাজাহানপুর, শেরপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার ওপর দিয়ে যাবে।

এ রুটে ১১টি স্টেশন থাকবে। এর মধ্যে ৮টি নতুন স্টেশন নির্মাণ করা হবে এবং বগুড়া, কাহালু ও সদানন্দপুর—এই তিনটি স্টেশন আধুনিকায়ন করা হবে। এছাড়া করতোয়া ও ইছামতি নদীর ওপর দুটি বড় সেতুসহ মোট ১২১টি ছোট-বড় সেতু, একটি রেল ওভারপাস এবং একটি সড়ক ওভারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  বাংলা কিউআর ব্যবহারে ডিজিটাল লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

ভূমি অধিগ্রহণের কাজও এগিয়ে চলছে। বর্তমানে বগুড়া অংশে প্রায় ২৫ শতাংশ ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে এটি শিগগিরই পরিকল্পনা কমিশন হয়ে একনেক সভায় উপস্থাপন করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই এগিয়ে ঢাকা বোর্ড

৮ বছরের জট কাটিয়ে গতি পেল বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ, ব্যয় বেড়েছে ৭ হাজার কোটি টাকা

আপডেটের সময়: ১১:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

বগুড়া ও সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ প্রকল্প নতুন করে গতি পেয়েছে। অর্থায়নের জট কাটিয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। তবে আট বছর বিলম্বের কারণে প্রকল্পের ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা

বর্তমানে বগুড়া থেকে ঢাকায় ট্রেনে যেতে সান্তাহার, নাটোর ও ঈশ্বরদী হয়ে প্রায় ১৯০ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হয়। নতুন ৭৬ কিলোমিটার রেলপথ চালু হলে ঢাকা-বগুড়া রেলপথের দূরত্ব ১১৪ কিলোমিটার কমবে, আর যাত্রাসময় কমবে প্রায় ৩ ঘণ্টা

আরও পড়ুনঃ  গানে অপূর্বর নতুন যাত্রায় কুমার বিশ্বজিৎ ও ফাহমিদার শুভেচ্ছা