ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অতিভারী বৃষ্টির শঙ্কা, চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধস সতর্কতা

টানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বিশেষ ভূমিধস সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টা থেকে রোববার (১২ জুলাই) পর্যন্ত কার্যকর এ সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এসব অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুনঃ  জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সংশ্লিষ্ট জেলাগুলোতে ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  ১৬ আগস্ট চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, চার বছরে সুবিধার আওতায় ১ কোটি ৬০ লাখ পরিবার

পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

বিশেষজ্ঞদের মতে, টানা বৃষ্টির কারণে পাহাড়ি মাটি নরম হয়ে গেলে যেকোনো সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

অতিভারী বৃষ্টির শঙ্কা, চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধস সতর্কতা

আপডেটের সময়: ০৮:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

টানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বিশেষ ভূমিধস সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টা থেকে রোববার (১২ জুলাই) পর্যন্ত কার্যকর এ সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এসব অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুনঃ  ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা