বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে টিনের বারান্দায় ঘুমিয়ে থাকা শ্রমিক ও দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ২৩ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদকের নাম 
























