ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইপিও প্রক্রিয়ায় আসছে ট্র্যাকিং ব্যবস্থা, অনুমোদন হবে আরও স্বচ্ছ: বিএসইসি চেয়ারম্যান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৩১ সময় দেখুন

শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে ট্র্যাকিং সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে আইপিও আবেদন কোন পর্যায়ে বা কোন দপ্তরে রয়েছে, তা সহজেই জানা যাবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান

আরও পড়ুনঃ  পরিবর্তনের দাবিতে রাজপথে তরুণরা: বিশ্বজুড়ে সরকারবিরোধী আন্দোলনের নতুন বাস্তবতা

তিনি বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান ব্যাংক ঋণের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহে আগ্রহ কম দেখায়। তাই প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনতে আইপিও প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হবে। এর অংশ হিসেবে লিস্টিং ফি কমানোর পাশাপাশি চালু হবে আধুনিক ট্র্যাকিং সিস্টেম।

বিএসইসি চেয়ারম্যান আরও জানান, ভবিষ্যতে আইপিও আবেদন সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ জমা দেওয়ার সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে ডিলিস্টিং বিধিমালা যুগোপযোগী করা এবং পুরো শেয়ারবাজারকে ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব

তিনি বলেন, বিদেশি বিনিয়োগের পথে থাকা প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি আর্থিক সাক্ষরতা কর্মসূচিও নতুনভাবে সাজানো হবে, যাতে আরও বেশি মানুষ পুঁজিবাজার সম্পর্কে সচেতন হন এবং বাজারের বিকাশ ত্বরান্বিত হয়।

আরও পড়ুনঃ  ‘বিপ্লব সফল হলেও মানুষের কষ্ট কমেনি’—নাহিদ ইসলামের আক্ষেপ

অনুষ্ঠানে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের শেয়ারবাজার এখন পুনরুদ্ধারের পথে রয়েছে। তার মতে, বর্তমান কমিশনের বিভিন্ন উদ্যোগের ফলে গত তিন মাসে বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ সময় বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইপিও প্রক্রিয়ায় আসছে ট্র্যাকিং ব্যবস্থা, অনুমোদন হবে আরও স্বচ্ছ: বিএসইসি চেয়ারম্যান

আপডেটের সময়: ১০:৩০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে ট্র্যাকিং সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে আইপিও আবেদন কোন পর্যায়ে বা কোন দপ্তরে রয়েছে, তা সহজেই জানা যাবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান

আরও পড়ুনঃ  পরিবর্তনের দাবিতে রাজপথে তরুণরা: বিশ্বজুড়ে সরকারবিরোধী আন্দোলনের নতুন বাস্তবতা

তিনি বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান ব্যাংক ঋণের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহে আগ্রহ কম দেখায়। তাই প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনতে আইপিও প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হবে। এর অংশ হিসেবে লিস্টিং ফি কমানোর পাশাপাশি চালু হবে আধুনিক ট্র্যাকিং সিস্টেম।

বিএসইসি চেয়ারম্যান আরও জানান, ভবিষ্যতে আইপিও আবেদন সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ জমা দেওয়ার সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে ডিলিস্টিং বিধিমালা যুগোপযোগী করা এবং পুরো শেয়ারবাজারকে ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক