ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • Arif
  • আপডেটের সময়: ০৯:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৩৪ সময় দেখুন

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পোস্ট দেওয়া নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার। আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে সোমবার (২২ জুন) রাতে নেছারাবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার রাত ৮টার দিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বরূপকাঠি পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

পথসভায় বক্তব্যে মো. নাছির উদ্দীন তালুকদার বলেন, ‘মঙ্গলবার (২৩ জুন) থেকে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেবে, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।’

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কারা কী ধরনের পোস্ট দিচ্ছে, সে বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। এসব ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।’

আরও পড়ুনঃ  শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল

এ সময় আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আপনাদের মা আর ফিরে আসবেন না। তাই বাঁকা পথ ছেড়ে স্বাভাবিক সামাজিক জীবনযাপন করুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে।’

সভায় স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ বলেন, ‘আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ অতীতে আমাদের সঙ্গে যা করেছে, তার প্রতিশোধ না নিতে। তারা শান্তিতেই ছিল। কিন্তু আমাদের মানবিকতাকে দুর্বলতা ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উসকানিমূলক পোস্ট দিচ্ছে। তাই এখন থেকে সংঘবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।’

আরও পড়ুনঃ  তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা

তিনি আরও বলেন, ‘২৩ জুন থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পথসভায় আরও বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদারসহ অন্য নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘পরীক্ষিত’ মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৯:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পোস্ট দেওয়া নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার। আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে সোমবার (২২ জুন) রাতে নেছারাবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার রাত ৮টার দিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বরূপকাঠি পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী

পথসভায় বক্তব্যে মো. নাছির উদ্দীন তালুকদার বলেন, ‘মঙ্গলবার (২৩ জুন) থেকে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেবে, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।’

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কারা কী ধরনের পোস্ট দিচ্ছে, সে বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। এসব ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।’

আরও পড়ুনঃ  আগামীকাল বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

এ সময় আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আপনাদের মা আর ফিরে আসবেন না। তাই বাঁকা পথ ছেড়ে স্বাভাবিক সামাজিক জীবনযাপন করুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে।’

সভায় স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ বলেন, ‘আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ অতীতে আমাদের সঙ্গে যা করেছে, তার প্রতিশোধ না নিতে। তারা শান্তিতেই ছিল। কিন্তু আমাদের মানবিকতাকে দুর্বলতা ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উসকানিমূলক পোস্ট দিচ্ছে। তাই এখন থেকে সংঘবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।’

আরও পড়ুনঃ  আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার