ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুনের খবর, ধোঁয়া নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পদ্মা-তিস্তায় ব্যারাজ, ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা প্রধানমন্ত্রীর রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের ১৯১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত কেনিয়ার ধর্মগুরু পল ম্যাকেঞ্জি ব্যাটিং বিপর্যয় সামলে বাভুমার রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার লড়াকু প্রত্যাবর্তন সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমিনবাজারের বদলে প্রশংসায় প্রধানমন্ত্রী, অন্য জেলাগুলোকেও অনুসরণের আহ্বান

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন আনায় ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা বেগমের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে দেশের অন্যান্য জেলার প্রশাসকদেরও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার অংশে সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  দেশে ৪৭.২ শতাংশ নারীর বিয়ে ১৮ বছরের আগেই, জানাল ইউনিসেফ

দুই মাসে আমিনবাজারে দৃশ্যমান পরিবর্তন

প্রধানমন্ত্রী বলেন, মাত্র দুই মাস আগেও আমিনবাজার এলাকার পরিবেশ যেমন ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উদ্যোগটির ফলে এলাকাটি দৃষ্টিনন্দন হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।

এই পরিবর্তনের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। তাঁর মতে, যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণমূলক এমন উদ্যোগ সফল করা সম্ভব।

পরিবেশ রক্ষায় জনগণের সহযোগিতা জরুরি

আমিনবাজারের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা দীর্ঘস্থায়ী করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা থাকলে পরিবেশদূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব।

আরও পড়ুনঃ  নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫

মহাসড়কের সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শও দেন তিনি।

শিল্পকারখানার মালিকদের সম্পৃক্ত করার নির্দেশ

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে থাকা শিল্পকারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে সড়কের নির্দিষ্ট অংশের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের দেওয়ার জন্য জেলা প্রশাসক ফরিদা বেগমকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  নাহিদকে উদ্দেশ করে ইশরাকের বক্তব্য, ‘মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব’

পাশাপাশি যেসব স্থানে এখনো বর্জ্য জমে থাকে, সেগুলো দ্রুত পরিষ্কার করার পাশাপাশি ভবিষ্যতে বর্জ্য জমা রোধে স্থায়ী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অন্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়ুক উদ্যোগ

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আমিনবাজারে জেলা প্রশাসক ফরিদা বেগমের নেতৃত্বে বাস্তবায়িত পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগ দেশের অন্যান্য জেলার প্রশাসকদের অনুপ্রাণিত করবে। পরিকল্পনা, আন্তরিকতা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকাকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা

আমিনবাজারের বদলে প্রশংসায় প্রধানমন্ত্রী, অন্য জেলাগুলোকেও অনুসরণের আহ্বান

আপডেটের সময়: ০৬:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন আনায় ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা বেগমের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে দেশের অন্যান্য জেলার প্রশাসকদেরও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার অংশে সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ: জামায়াত আমির

দুই মাসে আমিনবাজারে দৃশ্যমান পরিবর্তন

প্রধানমন্ত্রী বলেন, মাত্র দুই মাস আগেও আমিনবাজার এলাকার পরিবেশ যেমন ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উদ্যোগটির ফলে এলাকাটি দৃষ্টিনন্দন হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।

এই পরিবর্তনের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। তাঁর মতে, যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণমূলক এমন উদ্যোগ সফল করা সম্ভব।

পরিবেশ রক্ষায় জনগণের সহযোগিতা জরুরি

আমিনবাজারের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা দীর্ঘস্থায়ী করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা থাকলে পরিবেশদূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব।

আরও পড়ুনঃ  নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫

মহাসড়কের সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শও দেন তিনি।

শিল্পকারখানার মালিকদের সম্পৃক্ত করার নির্দেশ

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে থাকা শিল্পকারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে সড়কের নির্দিষ্ট অংশের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের দেওয়ার জন্য জেলা প্রশাসক ফরিদা বেগমকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  দুই মাসের মধ্যে পাথরঘাটায় কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ চিফ হুইপের