ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ ২০২৬ বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত মাজরাউইর, লক্ষ্য হাফেজ ও ইমাম হওয়া সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের গল্প বিমান ভাড়া কমালো মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন্স মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফার বৈঠকে ‘আশাব্যঞ্জক অগ্রগতি’ উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল মালয়েশিয়ায় লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। একাধিক পোস্টে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ এই দুটি সিগন্যাল এলাকার ট্রাফিক নজরদারি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, ছড়ানো তথ্য সঠিক নয়। তাদের দাবি, সব এআই ক্যামেরা বর্তমানে সচল রয়েছে এবং নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুনঃ  উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়, কারওয়ান বাজার ও বাংলামোটর—দুই জায়গার এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, যা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে এটি কোনো নীতিগত সিদ্ধান্তের কারণে নয়।

তিনি বলেন, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কিছু কারিগরি কাজ চলাকালে সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটে। পরে মেরামত শেষে ক্যামেরাগুলো আবারও সচল করা হয়।

আরও পড়ুনঃ  শাহজালাল মাজারের দানের ডেক সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি। ঢাকা শহরে মোট ১১০টি এআই ক্যামেরা সচল রয়েছে এবং আরও ১০টি স্থাপনের কাজ চলমান।

আরও পড়ুনঃ  দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে ছুড়তে হেঁটে গেল যুবক, ভিডিও ভাইরাল

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইঁদুরের তার কেটে দেওয়ার কারণে ঢাকার দুই সিগন্যাল এলাকায় এআই ক্যামেরা প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ ছিল। পরে মেরামতের মাধ্যমে সেগুলো পুনরায় চালু করা হয়।

ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত

ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা

আপডেটের সময়: ০২:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। একাধিক পোস্টে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ এই দুটি সিগন্যাল এলাকার ট্রাফিক নজরদারি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, ছড়ানো তথ্য সঠিক নয়। তাদের দাবি, সব এআই ক্যামেরা বর্তমানে সচল রয়েছে এবং নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুনঃ  শাহজালাল মাজারের দানের ডেক সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়, কারওয়ান বাজার ও বাংলামোটর—দুই জায়গার এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, যা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে এটি কোনো নীতিগত সিদ্ধান্তের কারণে নয়।

তিনি বলেন, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কিছু কারিগরি কাজ চলাকালে সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটে। পরে মেরামত শেষে ক্যামেরাগুলো আবারও সচল করা হয়।

আরও পড়ুনঃ  উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি। ঢাকা শহরে মোট ১১০টি এআই ক্যামেরা সচল রয়েছে এবং আরও ১০টি স্থাপনের কাজ চলমান।

আরও পড়ুনঃ  স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় ঘনিষ্ঠ সহযোগী গুলিবিদ্ধ, তদন্তে পুলিশ