ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা জ্বালানি সংকটে শিল্পে স্বস্তির আশা, দ্রুত বৈঠক চান অংশীজনেরা পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইজিবাইকের চাপে আট মাস ধরে বন্ধ জয়পুরহাট-আক্কেলপুর বাস চলাচল

জয়পুরহাট-আক্কেলপুর সড়কে প্রায় আট মাস ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী কমে যাওয়া ও লোকসানের কারণে বাসমালিকেরা এই রুটে বাস চালানো বন্ধ করে দিয়েছেন। বর্তমানে দুই এলাকার মানুষের যাতায়াতে প্রধান ভরসা হয়ে উঠেছে ইজিবাইক ও ট্রেন।

জয়পুরহাট বাস টার্মিনাল থেকে আক্কেলপুর উপজেলা সদরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। একসময় এ পথে প্রতিদিন প্রায় ৩০টি বাস চলাচল করত। সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর জয়পুরহাট ও আক্কেলপুর থেকে বাস ছেড়ে যেত।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরে এই রুটে ইজিবাইকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যাত্রীরা নিজেদের সুবিধামতো বিভিন্ন জায়গা থেকে ইজিবাইকে উঠতে ও নামতে পারেন। তুলনামূলক দ্রুত গন্তব্যে পৌঁছানো এবং অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যের কারণেও অনেকেই বাসের পরিবর্তে ইজিবাইক বেছে নিচ্ছেন।

আরও পড়ুনঃ  ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি

অন্যদিকে বাসে পথে পথে যাত্রী ওঠানো-নামানোর কারণে সময় বেশি লাগে বলে অভিযোগ যাত্রীদের। ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে বাসে দীর্ঘ সময় লেগে যায়। এ ছাড়া জয়পুরহাট-আক্কেলপুর রুটে ট্রেন চলাচল করায় কম খরচে যাতায়াতের সুযোগও রয়েছে। ফলে বাসের যাত্রীসংখ্যা আরও কমেছে।

আক্কেলপুরের যাত্রী রিফাত হোসেন বলেন, বাসে সময় বেশি লাগে। তাই তিনি ইজিবাইকেই যাতায়াত করেন। ইজিবাইকে তুলনামূলক কম ভিড় থাকায় স্বাচ্ছন্দ্যেও যাতায়াত করা যায় বলে জানান তিনি।

আরেক যাত্রী জুয়েল রানা বলেন, বাস বন্ধ থাকায় ইজিবাইকের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে এই রুটে বাস চলাচল থাকলে যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হতো।

আরও পড়ুনঃ  কলম্বো টেস্ট থেকে রিয়াল-সোসিয়েদাদ, টিভিতে আজকের খেলার সূচি

বাসচালক রাজু হোসেন জানান, আগে বাসে যাত্রী ভালো থাকলেও পরবর্তী সময়ে অনেক সময় অর্ধেকেরও কম যাত্রী নিয়ে বাস চলাচল করত। এতে জ্বালানি, চালক ও সহকারীর বেতনসহ অন্যান্য খরচ তোলা কঠিন হয়ে পড়ে।

বাসমালিক সফিকুল হুদা চৌধুরী বলেন, এ রুটে বিপুলসংখ্যক ইজিবাইক ও সিএনজি চলাচল করছে। বাসে যাত্রী না থাকায় দীর্ঘদিন ধরে লোকসান গুনতে হয়েছে। আয় দিয়ে পরিচালন ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করতে হয়েছে। এরই মধ্যে অনেক মালিক তাদের বাস বিক্রিও করে দিয়েছেন।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু ইজিবাইকের সংখ্যা বাড়ার কারণেই বাসের যাত্রী কমেনি। বাসের অনিয়মিত সময়সূচি, পথে যত্রতত্র থামানো এবং যাত্রীসেবার মানও এর জন্য দায়ী। নির্দিষ্ট সময়সূচি মেনে বাস চালানো, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানো-নামানো এবং সেবার মান উন্নত করা গেলে আবারও বাসের প্রতি যাত্রীদের আগ্রহ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন জানান, ইজিবাইক ও সিএনজির কারণে এই রুটে বাস চালিয়ে দীর্ঘদিন লোকসান হয়েছে। তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে জয়পুরহাট হয়ে আক্কেলপুর দিয়ে সরাসরি বগুড়ায় বাস চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

আক্কেলপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আতিউর রাব্বি তিয়াস বলেন, বাস চলাচল বন্ধ থাকায় দুই এলাকার মানুষকে ট্রেন ও ইজিবাইকের ওপর নির্ভর করতে হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য এ রুটে নিয়মিত বাসসেবা চালু করা প্রয়োজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা

ইজিবাইকের চাপে আট মাস ধরে বন্ধ জয়পুরহাট-আক্কেলপুর বাস চলাচল

আপডেটের সময়: ১২:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

জয়পুরহাট-আক্কেলপুর সড়কে প্রায় আট মাস ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী কমে যাওয়া ও লোকসানের কারণে বাসমালিকেরা এই রুটে বাস চালানো বন্ধ করে দিয়েছেন। বর্তমানে দুই এলাকার মানুষের যাতায়াতে প্রধান ভরসা হয়ে উঠেছে ইজিবাইক ও ট্রেন।

জয়পুরহাট বাস টার্মিনাল থেকে আক্কেলপুর উপজেলা সদরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। একসময় এ পথে প্রতিদিন প্রায় ৩০টি বাস চলাচল করত। সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর জয়পুরহাট ও আক্কেলপুর থেকে বাস ছেড়ে যেত।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরে এই রুটে ইজিবাইকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যাত্রীরা নিজেদের সুবিধামতো বিভিন্ন জায়গা থেকে ইজিবাইকে উঠতে ও নামতে পারেন। তুলনামূলক দ্রুত গন্তব্যে পৌঁছানো এবং অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যের কারণেও অনেকেই বাসের পরিবর্তে ইজিবাইক বেছে নিচ্ছেন।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

অন্যদিকে বাসে পথে পথে যাত্রী ওঠানো-নামানোর কারণে সময় বেশি লাগে বলে অভিযোগ যাত্রীদের। ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে বাসে দীর্ঘ সময় লেগে যায়। এ ছাড়া জয়পুরহাট-আক্কেলপুর রুটে ট্রেন চলাচল করায় কম খরচে যাতায়াতের সুযোগও রয়েছে। ফলে বাসের যাত্রীসংখ্যা আরও কমেছে।

আক্কেলপুরের যাত্রী রিফাত হোসেন বলেন, বাসে সময় বেশি লাগে। তাই তিনি ইজিবাইকেই যাতায়াত করেন। ইজিবাইকে তুলনামূলক কম ভিড় থাকায় স্বাচ্ছন্দ্যেও যাতায়াত করা যায় বলে জানান তিনি।

আরেক যাত্রী জুয়েল রানা বলেন, বাস বন্ধ থাকায় ইজিবাইকের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে এই রুটে বাস চলাচল থাকলে যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হতো।

আরও পড়ুনঃ  রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির

বাসচালক রাজু হোসেন জানান, আগে বাসে যাত্রী ভালো থাকলেও পরবর্তী সময়ে অনেক সময় অর্ধেকেরও কম যাত্রী নিয়ে বাস চলাচল করত। এতে জ্বালানি, চালক ও সহকারীর বেতনসহ অন্যান্য খরচ তোলা কঠিন হয়ে পড়ে।

বাসমালিক সফিকুল হুদা চৌধুরী বলেন, এ রুটে বিপুলসংখ্যক ইজিবাইক ও সিএনজি চলাচল করছে। বাসে যাত্রী না থাকায় দীর্ঘদিন ধরে লোকসান গুনতে হয়েছে। আয় দিয়ে পরিচালন ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করতে হয়েছে। এরই মধ্যে অনেক মালিক তাদের বাস বিক্রিও করে দিয়েছেন।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু ইজিবাইকের সংখ্যা বাড়ার কারণেই বাসের যাত্রী কমেনি। বাসের অনিয়মিত সময়সূচি, পথে যত্রতত্র থামানো এবং যাত্রীসেবার মানও এর জন্য দায়ী। নির্দিষ্ট সময়সূচি মেনে বাস চালানো, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানো-নামানো এবং সেবার মান উন্নত করা গেলে আবারও বাসের প্রতি যাত্রীদের আগ্রহ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  লঘুচাপে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ