ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এদিন ২০২৬ সালে মারা যাওয়া সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন সরকারসহ ১১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তারা হলেন— মোহাম্মদ রুস্তম আলী মোল্লা, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুন আল রশিদ, মোশারফ হোসেন মিয়া, সেলিমা আহমাদ, শরফ উদ্দিন খসরু, নজরুল ইসলাম চৌধুরী, গোলাম সরোয়ার হিরু, সতীশ চন্দ্র রায়, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মহব্বত জান চৌধুরী।

আরও পড়ুনঃ  বাবার চিকিৎসার রিপোর্ট ম্যারাডোনার নামে, মৃত্যুর মামলায় নতুন জটিলতা

এ ছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীন, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং ভাষাসৈনিক ডা. মকবুল হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  স্ত্রীর জন্মদিনে তৌসিফের ভালোবাসাময় বার্তা

দেশ-বিদেশে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাতেও সংসদের পক্ষ থেকে শোক জানানো হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা জামায়াতের সাবেক দুই সংসদ সদস্য আবু সাদাত মোহাম্মদ আবু সাঈদ ও গাইবান্ধার আব্দুল আজিজের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি নাটোরের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানের নাম ঘোষণা করেন। একই সঙ্গে নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের স্মরণে শোক প্রস্তাব ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সারজিসের ক্ষোভ, আগামী বর্ষার আগেই সমাধানের দাবি

পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবগুলো গৃহীত হয়। এরপর নেপালের আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে সংসদ সদস্যরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। সবশেষে নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

আপডেটের সময়: ০৮:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এদিন ২০২৬ সালে মারা যাওয়া সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন সরকারসহ ১১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তারা হলেন— মোহাম্মদ রুস্তম আলী মোল্লা, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুন আল রশিদ, মোশারফ হোসেন মিয়া, সেলিমা আহমাদ, শরফ উদ্দিন খসরু, নজরুল ইসলাম চৌধুরী, গোলাম সরোয়ার হিরু, সতীশ চন্দ্র রায়, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মহব্বত জান চৌধুরী।

আরও পড়ুনঃ  দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী