ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্টইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

আন্তর্জাতিক ফুটবল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবল খেলায় ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার জন্য বিশেষ তৎপরতা শুরু করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠিয়েছেন তারা বলে জানা গেছে। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুনঃ  এসএ২০-তে খেলবেন রিশাদ হোসেন

চিঠিতে বলা হয়েছে, ফিফার এই পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে যেন সবাই একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়। বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা ধরে রাখতে ইউরোপের দেশগুলোর এখনই হস্তক্ষেপ করার এবং বালোগান মামলার সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তোলার উপযুক্ত সময় বলে ধারণা করছেন ইউরোপীয় নীতি নির্ধারকরা।

মূলত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে এই ঘটনার সূত্রপাত হয়। ওই খেলায় বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। কিন্তু এ লাল কার্ডকে ‌‌‌‘অন্যায়’ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফিফা এক অদ্ভুত আইনি ফাঁকফোকর ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে।

আরও পড়ুনঃ  মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার

শোনা যাচ্ছে, ট্রাম্প এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করেন। ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাকে ধন্যবাদও জানান। ঘটনাটি ফিফা নিয়ে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ  দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

জানা যায়, ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্ত ইউরোপজুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই ঘটনাকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছে, ‘এটি একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনা।’

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর একাধিক ম্যাচে ফিফা, এর কর্তৃপক্ষ ও রেফারিং বিতর্কে জড়িয়েছে। সেসব অভিযোগসহ খেলার ফলাফলে রাজনৈতিক চাপ, স্পন্সর ইস্যু ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে ইউরোপীয় পার্লামেন্ট।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্টইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

আপডেটের সময়: ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ফুটবল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবল খেলায় ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার জন্য বিশেষ তৎপরতা শুরু করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠিয়েছেন তারা বলে জানা গেছে। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুনঃ  ‘শেষ সুযোগ’ দিয়ে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

চিঠিতে বলা হয়েছে, ফিফার এই পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে যেন সবাই একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়। বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা ধরে রাখতে ইউরোপের দেশগুলোর এখনই হস্তক্ষেপ করার এবং বালোগান মামলার সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তোলার উপযুক্ত সময় বলে ধারণা করছেন ইউরোপীয় নীতি নির্ধারকরা।

মূলত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে এই ঘটনার সূত্রপাত হয়। ওই খেলায় বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। কিন্তু এ লাল কার্ডকে ‌‌‌‘অন্যায়’ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফিফা এক অদ্ভুত আইনি ফাঁকফোকর ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে।

আরও পড়ুনঃ  পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭

শোনা যাচ্ছে, ট্রাম্প এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করেন। ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাকে ধন্যবাদও জানান। ঘটনাটি ফিফা নিয়ে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ  আজ গোপালগঞ্জের যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না