ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইপোহতে অভিযানে বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

মালয়েশিয়ার ইপোহ এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটক ব্যক্তিদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিকও রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ইপোহের বিভিন্ন আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে—এমন স্থানে অভিযান চালানো হয়।

অভিবাসন মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে চেমোরের বারচাম ও কানথান এলাকার কাঠের কারখানা, গ্লাভস কারখানা ও ফুড কোর্টে অভিযান শুরু হয়।

আরও পড়ুনঃ  শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

৩০৫ শ্রমিককে তল্লাশি

অভিযানে মোট ৩০৫ জন শ্রমিককে পরিদর্শন করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ১৭৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ইপোহ এলাকার একটি দরজা তৈরির কারখানার কাছে ইমিগ্রেশন কর্মকর্তারা পৌঁছালে কয়েকজন শ্রমিক পালিয়ে যাওয়ার বা লুকানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজন আহতও হন।

আরও পড়ুনঃ  ধর্ম পালনে বাধা নয়, বিশৃঙ্খলা করলে আইনের আওতায়: আইনমন্ত্রী

কর্মকর্তারা জানান, কিছু বিদেশি উঁচু করে রাখা কাঠের তক্তার মাঝে শুয়ে লুকানোর চেষ্টা করেন। কেউ কেউ শিল্পবর্জ্যের পাত্র ও আলমারির মধ্যে আশ্রয় নেন। আবার অনেকে কারখানার সীমানাপ্রাচীর টপকে পালানোর চেষ্টা করেন। তবে প্রাচীর উঁচু হওয়া এবং কাঁটাতার থাকায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।

নথিপত্র ও অনুমতিপত্র নিয়ে অনিয়ম

জাকারিয়া শাবান বলেন, আটক ব্যক্তিদের বেশিরভাগের বিরুদ্ধে নথিপত্র না থাকা, বৈধ অনুমতিপত্র না থাকা এবং অনুমোদনহীনভাবে কাজ করার মতো অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু

কিছু শ্রমিকের কাছে এমন কর্মসংস্থান অনুমতিপত্র পাওয়া গেছে, যা তারা যে প্রতিষ্ঠানে কাজ করছিলেন সেই প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ছিল না। কয়েকটি ঘটনায় জাল অস্থায়ী কর্মসংস্থান ভ্রমণ পাস ব্যবহারেরও তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইপোহতে অভিযানে বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি আটক

আপডেটের সময়: ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার ইপোহ এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটক ব্যক্তিদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিকও রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ইপোহের বিভিন্ন আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে—এমন স্থানে অভিযান চালানো হয়।

অভিবাসন মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে চেমোরের বারচাম ও কানথান এলাকার কাঠের কারখানা, গ্লাভস কারখানা ও ফুড কোর্টে অভিযান শুরু হয়।

আরও পড়ুনঃ  বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ফখরুল কন্যা

৩০৫ শ্রমিককে তল্লাশি

অভিযানে মোট ৩০৫ জন শ্রমিককে পরিদর্শন করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ১৭৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ইপোহ এলাকার একটি দরজা তৈরির কারখানার কাছে ইমিগ্রেশন কর্মকর্তারা পৌঁছালে কয়েকজন শ্রমিক পালিয়ে যাওয়ার বা লুকানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজন আহতও হন।

আরও পড়ুনঃ  ধর্ম পালনে বাধা নয়, বিশৃঙ্খলা করলে আইনের আওতায়: আইনমন্ত্রী

কর্মকর্তারা জানান, কিছু বিদেশি উঁচু করে রাখা কাঠের তক্তার মাঝে শুয়ে লুকানোর চেষ্টা করেন। কেউ কেউ শিল্পবর্জ্যের পাত্র ও আলমারির মধ্যে আশ্রয় নেন। আবার অনেকে কারখানার সীমানাপ্রাচীর টপকে পালানোর চেষ্টা করেন। তবে প্রাচীর উঁচু হওয়া এবং কাঁটাতার থাকায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।

নথিপত্র ও অনুমতিপত্র নিয়ে অনিয়ম

জাকারিয়া শাবান বলেন, আটক ব্যক্তিদের বেশিরভাগের বিরুদ্ধে নথিপত্র না থাকা, বৈধ অনুমতিপত্র না থাকা এবং অনুমোদনহীনভাবে কাজ করার মতো অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  নড়াইলে মাদ্রাসাছাত্রের মৃত্যু, নির্যাতনের অভিযোগে পুলিশ হেফাজতে ৩ শিক্ষক