ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নড়াইলে মাদ্রাসাছাত্রের মৃত্যু, নির্যাতনের অভিযোগে পুলিশ হেফাজতে ৩ শিক্ষক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

নড়াইল সদর উপজেলায় একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষকদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ হেফাজতে নেওয়া শিক্ষকেরা হলেন—ইউসুফ হায়দার (৩২), হাসিবুর রহমান (২৮) ও ফাহাদ শেখ (২৫)।

নিহত শিক্ষার্থীর নাম সৈয়দ সুলায়মান ইসলাম অভি (১৪)। সে সদর উপজেলার আউড়িয়া গ্রামের ‘মারকাযুল কুরআন নড়াইল’ মাদ্রাসার কিতাব বিভাগের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থী এবং রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সৈয়দ ইকরাম আলীর ছেলে।

আরও পড়ুনঃ  মেয়ের ভবিষ্যতের জন্য খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

পরিবারের ভাষ্য, বুধবার শেষরাতের দিকে মাদ্রাসার আবাসিক হোস্টেলে থাকা অবস্থায় সুলায়মান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা থেকে তার মায়ের কাছে ফোন করে অসুস্থতার খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেওয়া হচ্ছিল। তবে যশোর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  উগ্রবাদ ও অপসংস্কৃতি রুখতে সাংস্কৃতিক লড়াইয়ের আহ্বান

নিহত শিক্ষার্থীর বাবা সৈয়দ ইকরাম আলী অভিযোগ করেন, মাদ্রাসার শিক্ষকদের শারীরিক নির্যাতনের কারণেই তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে মারা গেছে। তিনি ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে শিক্ষকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মারকাযুল কুরআন নড়াইলের অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন বলেন, প্রতিষ্ঠানের কোনো শিক্ষক ওই শিক্ষার্থীকে মারধর বা নির্যাতন করেননি। চিকিৎসা পরীক্ষা বা ময়নাতদন্তে নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে এবং এতে প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হলে তারা আইন অনুযায়ী যেকোনো শাস্তি মেনে নেবেন।

আরও পড়ুনঃ  মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলে

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, বিষয়টি অধিকতর তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

নড়াইলে মাদ্রাসাছাত্রের মৃত্যু, নির্যাতনের অভিযোগে পুলিশ হেফাজতে ৩ শিক্ষক

আপডেটের সময়: ০৬:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নড়াইল সদর উপজেলায় একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষকদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ হেফাজতে নেওয়া শিক্ষকেরা হলেন—ইউসুফ হায়দার (৩২), হাসিবুর রহমান (২৮) ও ফাহাদ শেখ (২৫)।

নিহত শিক্ষার্থীর নাম সৈয়দ সুলায়মান ইসলাম অভি (১৪)। সে সদর উপজেলার আউড়িয়া গ্রামের ‘মারকাযুল কুরআন নড়াইল’ মাদ্রাসার কিতাব বিভাগের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থী এবং রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সৈয়দ ইকরাম আলীর ছেলে।

আরও পড়ুনঃ  যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা

পরিবারের ভাষ্য, বুধবার শেষরাতের দিকে মাদ্রাসার আবাসিক হোস্টেলে থাকা অবস্থায় সুলায়মান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা থেকে তার মায়ের কাছে ফোন করে অসুস্থতার খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেওয়া হচ্ছিল। তবে যশোর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি

নিহত শিক্ষার্থীর বাবা সৈয়দ ইকরাম আলী অভিযোগ করেন, মাদ্রাসার শিক্ষকদের শারীরিক নির্যাতনের কারণেই তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে মারা গেছে। তিনি ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে শিক্ষকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মারকাযুল কুরআন নড়াইলের অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন বলেন, প্রতিষ্ঠানের কোনো শিক্ষক ওই শিক্ষার্থীকে মারধর বা নির্যাতন করেননি। চিকিৎসা পরীক্ষা বা ময়নাতদন্তে নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে এবং এতে প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হলে তারা আইন অনুযায়ী যেকোনো শাস্তি মেনে নেবেন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ