ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুর্নীতি ঠেকাতে মন্ত্রণালয়ভিত্তিক পরিবীক্ষণ সেল চান এমপি মোক্তার আলী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

দুর্নীতি, অনিয়ম, অপচয় ও ক্ষমতার অপব্যবহার ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এসব অনিয়ম আগেই শনাক্ত ও প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে স্থায়ী ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি জানিয়েছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশে তিনি এ দাবি জানান।

প্রাথমিক পর্যায়েই অনিয়ম শনাক্তের তাগিদ

নোটিশে মো. মোক্তার আলী বলেন, দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার পথে বড় বাধা।

উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়ে কার্যকর পরিবীক্ষণ ব্যবস্থা থাকা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

তার মতে, বিভিন্ন পর্যায়ে তদারকি ব্যবস্থা থাকলেও নিয়মিত পরিবীক্ষণ, কর্মসম্পাদনের মূল্যায়ন, ঝুঁকি নিরূপণ এবং অনিয়মের প্রাথমিক পর্যায়েই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে একটি নিবেদিত পরিবীক্ষণ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ধরনের সেল গঠন করা হলে সরকারি অর্থের অপচয় কমার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা বাড়বে এবং জনসেবার মান ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত

নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ১৯ দিন ধরে জ্বলছে ইনানির গ্যাসকূপের আগুন, নেভাতে প্রস্তুত বাপেক্স

তিনি বলেন, এসব টিম দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করবে। পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমের প্রতিবন্ধকতা চিহ্নিত করার পাশাপাশি উত্তম চর্চা শনাক্ত ও তা সম্প্রসারণের সুপারিশ করা হবে।

জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা হবে বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত পরিবীক্ষণ টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দুর্নীতি প্রতিরোধে ৫০৪ কমিটি

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

দুর্নীতি সংঘটিত হওয়ার আগে তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের ইন্টেলিজেন্স ইউনিট এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য এনফোর্সমেন্ট ইউনিট কার্যকর রয়েছে বলেও জানান তিনি।

অভিযোগ গ্রহণে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩-এর মতো জাতীয় হটলাইনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দুর্নীতি দমন আইন, ২০০৪, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধিসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নয়ন প্রকল্পেও বহুমাত্রিক নজরদারি

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের বিভিন্ন স্তরের তদারকি ব্যবস্থা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি), প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি), সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন সেল ও উন্নয়ন শাখা এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নে কাজ করছে।

এ ছাড়া পরিকল্পনা কমিশনের মূল্যায়ন ও পরিবীক্ষণ এবং এডিপি মনিটরিং সিস্টেমের মতো ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন, ২০০৯ এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) চালু রয়েছে বলেও জানান তিনি। সরকারি সেবার মান উন্নয়ন, প্রকল্প ও কর্মসূচি যথাসময়ে বাস্তবায়ন এবং সরকারি সম্পদের কার্যকর ব্যবহারে গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস) প্রবর্তন করা হয়েছে।

‘দুর্নীতির সুযোগ ক্রমাগত সংকুচিত করতে চাই’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্নীতি সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়া নয়। বরং এমন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করা, যেখানে দুর্নীতির সুযোগ ক্রমাগত সংকুচিত হবে।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্তভাবে কাঙ্ক্ষিত সেবা দেওয়াই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

আইনের শাসনে সবাইকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান

নোটিশের জবাবের পর সম্পূরক প্রশ্নে মো. মোক্তার আলী বলেন, বিভিন্ন সরকার আমলে অনেক ভালো উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর কার্যকারিতা সব সময় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

এসব উদ্যোগ কার্যকর করতে আইনের শাসন, কঠোর প্রশাসন এবং স্বাধীন বিচারব্যবস্থা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। পরিবীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং কার্যকরভাবে করা হলে দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ প্রয়োজন এবং এ জন্য প্রয়োজনীয় আইন আনা হবে।

আইনের শাসন বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমলাতন্ত্রকেও মনিটরিংয়ের আওতায় রাখতে হবে।

উন্নয়ন প্রকল্প সঠিকভাবে ও নির্ধারিত সময়ে বাস্তবায়নের জন্য মূল্যায়ন ও মনিটরিং টিম এবং মন্ত্রণালয়ভিত্তিক অতিরিক্ত সচিবের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব টিম যেকোনো দপ্তর দৈবচয়নের ভিত্তিতে পরিদর্শন করে প্রতিবেদন দেবে বলে উল্লেখ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

দুর্নীতি ঠেকাতে মন্ত্রণালয়ভিত্তিক পরিবীক্ষণ সেল চান এমপি মোক্তার আলী

আপডেটের সময়: ০৮:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতি, অনিয়ম, অপচয় ও ক্ষমতার অপব্যবহার ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এসব অনিয়ম আগেই শনাক্ত ও প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে স্থায়ী ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি জানিয়েছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশে তিনি এ দাবি জানান।

প্রাথমিক পর্যায়েই অনিয়ম শনাক্তের তাগিদ

নোটিশে মো. মোক্তার আলী বলেন, দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার পথে বড় বাধা।

উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়ে কার্যকর পরিবীক্ষণ ব্যবস্থা থাকা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

তার মতে, বিভিন্ন পর্যায়ে তদারকি ব্যবস্থা থাকলেও নিয়মিত পরিবীক্ষণ, কর্মসম্পাদনের মূল্যায়ন, ঝুঁকি নিরূপণ এবং অনিয়মের প্রাথমিক পর্যায়েই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে একটি নিবেদিত পরিবীক্ষণ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ধরনের সেল গঠন করা হলে সরকারি অর্থের অপচয় কমার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা বাড়বে এবং জনসেবার মান ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত

নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু, মিলবে যেভাবে

তিনি বলেন, এসব টিম দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করবে। পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমের প্রতিবন্ধকতা চিহ্নিত করার পাশাপাশি উত্তম চর্চা শনাক্ত ও তা সম্প্রসারণের সুপারিশ করা হবে।

জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা হবে বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত পরিবীক্ষণ টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দুর্নীতি প্রতিরোধে ৫০৪ কমিটি

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

দুর্নীতি সংঘটিত হওয়ার আগে তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের ইন্টেলিজেন্স ইউনিট এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য এনফোর্সমেন্ট ইউনিট কার্যকর রয়েছে বলেও জানান তিনি।

অভিযোগ গ্রহণে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩-এর মতো জাতীয় হটলাইনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দুর্নীতি দমন আইন, ২০০৪, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধিসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা