ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলায় যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র ৪ দিন বন্ধ

সাইবার হামলার শিকার হয়ে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছে। হামলাটি ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা চালিয়েছে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে ব্রিটিশ সরকার জানিয়েছে, এই ঘটনায় জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো ঝুঁকি তৈরি হয়নি।
রোববার (২৩ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, গত জুলাইয়ে এই সাইবার হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তাজনিত কারণে হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটির নাম ও অবস্থান প্রকাশ করেনি ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারও (এনসিএসসি) হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
তবে এনসিএসসি জানিয়েছে, এটি বড় কোনো বিদ্যুৎকেন্দ্র বা জরুরি পরিষেবার ওপর হামলা ছিল না। ঘটনাটি একটি ছোট উৎপাদনকেন্দ্রের কার্যক্রমে প্রভাব ফেলেছিল।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো (ডিইএসএনজেড) জানিয়েছে, হামলার কারণে কেন্দ্রটি চার দিন বন্ধ ছিল। তবে দেশের বৃহত্তর বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার ওপর কোনো সময়ই বড় ধরনের ঝুঁকি তৈরি হয়নি।
যুক্তরাজ্যের বিদ্যুৎ নেটওয়ার্কে এমন বেশ কয়েকটি ছোট গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলো সাধারণত বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেলে স্বল্প সময়ের জন্য অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে।
ঘটনার পর বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে ডিইএসএনজেড। একই সঙ্গে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
ব্রিটিশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। এ কারণে দেশটির সাইবার নিরাপত্তা-সংক্রান্ত নিয়মকানুন আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে জ্বালানি খাতের স্থিতিস্থাপকতা বাড়াতে একটি নতুন কৌশল প্রণয়ন করা হবে।
ইরানকে দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম সক্ষম সাইবার শক্তি হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর পশ্চিমা দেশগুলোর মধ্যে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার আশঙ্কা আরও বেড়েছিল।
এখন পর্যন্ত এ ধরনের হামলা তুলনামূলকভাবে সীমিত থাকলেও যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে সাম্প্রতিক ঘটনাটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি: ‘প্যান্ডোরার বাক্স খুলেছ, এবার পাল্টা জবাব’
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলায় যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র ৪ দিন বন্ধ

আপডেটের সময়: ০৪:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

সাইবার হামলার শিকার হয়ে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছে। হামলাটি ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা চালিয়েছে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে ব্রিটিশ সরকার জানিয়েছে, এই ঘটনায় জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো ঝুঁকি তৈরি হয়নি।
রোববার (২৩ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, গত জুলাইয়ে এই সাইবার হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তাজনিত কারণে হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটির নাম ও অবস্থান প্রকাশ করেনি ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারও (এনসিএসসি) হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
তবে এনসিএসসি জানিয়েছে, এটি বড় কোনো বিদ্যুৎকেন্দ্র বা জরুরি পরিষেবার ওপর হামলা ছিল না। ঘটনাটি একটি ছোট উৎপাদনকেন্দ্রের কার্যক্রমে প্রভাব ফেলেছিল।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো (ডিইএসএনজেড) জানিয়েছে, হামলার কারণে কেন্দ্রটি চার দিন বন্ধ ছিল। তবে দেশের বৃহত্তর বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার ওপর কোনো সময়ই বড় ধরনের ঝুঁকি তৈরি হয়নি।
যুক্তরাজ্যের বিদ্যুৎ নেটওয়ার্কে এমন বেশ কয়েকটি ছোট গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলো সাধারণত বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেলে স্বল্প সময়ের জন্য অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে।
ঘটনার পর বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে ডিইএসএনজেড। একই সঙ্গে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
ব্রিটিশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। এ কারণে দেশটির সাইবার নিরাপত্তা-সংক্রান্ত নিয়মকানুন আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে জ্বালানি খাতের স্থিতিস্থাপকতা বাড়াতে একটি নতুন কৌশল প্রণয়ন করা হবে।
ইরানকে দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম সক্ষম সাইবার শক্তি হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর পশ্চিমা দেশগুলোর মধ্যে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার আশঙ্কা আরও বেড়েছিল।
এখন পর্যন্ত এ ধরনের হামলা তুলনামূলকভাবে সীমিত থাকলেও যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে সাম্প্রতিক ঘটনাটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুনঃ  দুর্নীতিবিরোধী লড়াইয়ে নতুন অধ্যায়, দুদকের চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান