ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি খরচ জোগাতে ফের মাদক ব্যবসায়, ১৪৭ ইয়াবাসহ ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার একদিনের ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ, মিলাদুন্নবীতে সরকারি ছুটি প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’, স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের পরিকল্পনা থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে ডলারে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২ পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ভবন নির্মাণে আইন ভাঙার সুযোগ আর থাকছে না: গৃহায়নমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি: ‘প্যান্ডোরার বাক্স খুলেছ, এবার পাল্টা জবাব’

রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় হামলার মাধ্যমে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনকে সতর্ক করে তিনি বলেছেন, রাশিয়াও দেশটির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে পাল্টা হামলা চালাবে।

রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি গ্রীষ্মে রাশিয়ার তেল শোধনাগার, অনলাইন খুচরা বিক্রেতাদের গুদামসহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা বাড়িয়েছে। ইউক্রেনের দাবি, এসব অবকাঠামো রাশিয়ার যুদ্ধ পরিচালনার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং সেগুলো ক্ষতিগ্রস্ত করাই তাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই: অ্যাটর্নি জেনারেল

এর জবাবে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এর মধ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির অবকাঠামোও রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, কিয়েভের নেতৃত্ব রাশিয়ার অর্থনীতির ক্ষতি করতে চেয়েছে। তার ভাষায়, ইউক্রেনের পদক্ষেপের মাধ্যমে একটি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে গেছে। এখন ইউক্রেনকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে রাশিয়ার পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকারি দলের সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠক

ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি ব্যাহত হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে পুতিন বলেন, এতে বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। তার দাবি, ইউক্রেনের রপ্তানি কমে গেলে রাশিয়া নিজেদের সরবরাহ বাড়িয়ে সেই ঘাটতি পূরণ করতে সক্ষম হবে।

পুতিন বলেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও রাশিয়া সেগুলো সমাধান করতে পারবে। তার মতে, বিশ্ববাজারে খাদ্যপণ্যের বড় ধরনের ঘাটতি তৈরি হবে না।

আরও পড়ুনঃ  বিপদ কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় হার এড়াল বাংলাদেশ ‘এ’ দল

এর আগে কৃষ্ণসাগর দিয়ে নিরাপদে খাদ্যশস্য রপ্তানির জন্য তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়েছিল। তবে ২০২৩ সালে রাশিয়া ওই চুক্তি থেকে সরে যায়।

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইউক্রেনের দেওয়া বিভিন্ন প্রস্তাবকে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন পুতিন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মস্কো শান্তি আলোচনার জন্য এখনও প্রস্তুত। তবে সেই আলোচনা মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির ভিত্তিতে হতে হবে বলে জোর দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি: ‘প্যান্ডোরার বাক্স খুলেছ, এবার পাল্টা জবাব’

আপডেটের সময়: ০৬:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় হামলার মাধ্যমে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনকে সতর্ক করে তিনি বলেছেন, রাশিয়াও দেশটির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে পাল্টা হামলা চালাবে।

রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি গ্রীষ্মে রাশিয়ার তেল শোধনাগার, অনলাইন খুচরা বিক্রেতাদের গুদামসহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা বাড়িয়েছে। ইউক্রেনের দাবি, এসব অবকাঠামো রাশিয়ার যুদ্ধ পরিচালনার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং সেগুলো ক্ষতিগ্রস্ত করাই তাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই: অ্যাটর্নি জেনারেল

এর জবাবে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এর মধ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির অবকাঠামোও রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, কিয়েভের নেতৃত্ব রাশিয়ার অর্থনীতির ক্ষতি করতে চেয়েছে। তার ভাষায়, ইউক্রেনের পদক্ষেপের মাধ্যমে একটি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে গেছে। এখন ইউক্রেনকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে রাশিয়ার পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুনঃ  ১১ বছর পর দেবের সঙ্গে পর্দায়, আবেগঘন চিঠিতে শুভশ্রীর মুগ্ধতা