ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঈদের ছুটির আগেও খোলা ব্যাংক, আজ লেনদেন চলবে ৫ ঘণ্টা

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকছে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবার (২৩ মে) এবং আগামীকাল রোববারও দেশের তফসিলি ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আর আনুষঙ্গিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতেও নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।

আরও পড়ুনঃ  পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ করে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত আকারে কার্যক্রম পরিচালিত হবে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২৬তম জন্মদিনে মিস আর্থ ইন্দোনেশিয়া বিজয়ীর মৃত্যু

এছাড়া দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা চালু থাকবে। ঈদের ছুটির মধ্যেও (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঈদের ছুটির আগেও খোলা ব্যাংক, আজ লেনদেন চলবে ৫ ঘণ্টা

আপডেটের সময়: ০৯:৫৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকছে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবার (২৩ মে) এবং আগামীকাল রোববারও দেশের তফসিলি ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আর আনুষঙ্গিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেল নিয়ে সরকারের বড় উদ্যোগ, গঠন করা হলো উচ্চপর্যায়ের কমিটি

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতেও নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বিশেষ করে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত আকারে কার্যক্রম পরিচালিত হবে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কুয়েতে দুই বাসের মাঝে চাপা পড়ে বাংলাদেশি চালকের মৃত্যু