ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪: ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত কেন ছিল ঐতিহাসিক বিরোধী জোট ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু করছে সরকার ‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’—ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি স্বর্ণের দামে বড় উল্লম্ফন, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার টাকা ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর আত্মপ্রকাশ, ঘোষণা ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ভক্তের ক্যামেরায় ভাইরাল শাহরুখ, ‘কিং’ সিনেমার নতুন লুক নিয়ে জল্পনা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্কে তাসনিম জারা: ‘জনগণকে হুমকি নয়, জবাব দিন’ বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ‘শেষ সুযোগ’ দিয়ে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 এক মাস বন্ধের পর আবার চালু ইস্টার্ন রিফাইনারি, ধাপে ধাপে বাড়ছে তেল শোধন

প্রায় এক মাস বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও অপরিশোধিত তেল শোধন শুরু করেছে।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারে শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে উৎপাদন পুনরায় চালু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  এসএসসি পাসে আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন ৯ আগস্ট পর্যন্ত

রিফাইনারি সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শোধন কার্যক্রম আবার শুরু হয়। এরপর কুতুবদিয়া থেকে তেল এনে পতেঙ্গায় প্রক্রিয়াজাত করা হচ্ছে।

গত মার্চ থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী তেল না আসায় শোধনাগারের কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ১২ এপ্রিলের পর পুরো শোধন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

সংশ্লিষ্টরা জানান, এখন দৈনিক নির্ধারিত পরিমাণে ক্রুড অয়েল এনে ‘ডিস্টিলেশন ইউনিট’ চালু করা হয়েছে, যা শোধন প্রক্রিয়ার প্রথম ধাপ। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটও পূর্ণমাত্রায় চালু করা হবে।

আরও পড়ুনঃ  রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

ইস্টার্ন রিফাইনারি দিনে সর্বোচ্চ প্রায় ৪,৫০০ টন অপরিশোধিত তেল শোধন করতে পারে। এতে ডিজেল, পেট্রল, ফার্নেস অয়েল ও বিটুমিনসহ বিভিন্ন জ্বালানি পণ্য উৎপাদন হয়।

কর্তৃপক্ষ বলছে, নতুন চালান আসার কারণে ধীরে ধীরে উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরছে এবং জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

 এক মাস বন্ধের পর আবার চালু ইস্টার্ন রিফাইনারি, ধাপে ধাপে বাড়ছে তেল শোধন

আপডেটের সময়: ০১:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

প্রায় এক মাস বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও অপরিশোধিত তেল শোধন শুরু করেছে।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারে শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে উৎপাদন পুনরায় চালু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

রিফাইনারি সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শোধন কার্যক্রম আবার শুরু হয়। এরপর কুতুবদিয়া থেকে তেল এনে পতেঙ্গায় প্রক্রিয়াজাত করা হচ্ছে।

গত মার্চ থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী তেল না আসায় শোধনাগারের কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ১২ এপ্রিলের পর পুরো শোধন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, রাষ্ট্রীয় গণমাধ্যমে পাল্টা কটাক্ষ

সংশ্লিষ্টরা জানান, এখন দৈনিক নির্ধারিত পরিমাণে ক্রুড অয়েল এনে ‘ডিস্টিলেশন ইউনিট’ চালু করা হয়েছে, যা শোধন প্রক্রিয়ার প্রথম ধাপ। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটও পূর্ণমাত্রায় চালু করা হবে।

আরও পড়ুনঃ  প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’