ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সাড়ে ৩৪ শতাংশ জমি পেলেন ছয় ক্রেতা এইচএসসি পুনর্নিরীক্ষণে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বদলেছে ৪,৯৮৮ খাতার ফল বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি পাকিস্তান সফরে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন খারিজ ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও চালু হতে পারে ফ্রি হিট

নো বলের শাস্তি হিসেবে ফ্রি হিটের প্রচলন প্রথমে ছিল শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে। পরে ওয়ানডেতেও চালু হয় এই নিয়ম। এবার টেস্ট ক্রিকেটেও ফ্রি হিট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

এমসিসির হেড অব ক্রিকেট ফ্রেজার স্টুয়ার্ট জানিয়েছেন, ক্রিকেটের আইনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনার সময় টেস্টে ফ্রি হিট চালুর বিষয়টিও উঠে এসেছে।

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে নো বলের পরের বলে ব্যাটারকে ফ্রি হিট দেওয়া হয়। ওই বলে ব্যাটার শুধু রান আউট হতে পারেন, অন্য কোনোভাবে আউট হন না। কোমর-সমান উচ্চতার ফুল টস কিংবা ক্রিজের বাইরে পা রেখে বল করার শাস্তি হিসেবেও ফ্রি হিট দেওয়া হয়। এতে খেলার গতি বাড়ার পাশাপাশি দর্শকদের বিনোদনও বাড়ে।

আরও পড়ুনঃ  নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির

তবে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ফ্রি হিটের প্রচলন নেই। এ সংস্করণে সময় ও বলের সংখ্যা সাধারণত বড় কোনো সমস্যা হিসেবে বিবেচিত হয় না।

বার্তা সংস্থা পিটিআইকে স্টুয়ার্ট বলেন, ‘ফ্রি হিট এখন আইনে নেই। এটা আমরা বিবেচনা করব। এগুলো এখন শুধু খেলার নিয়মাবলিতে আছে। আমরা এ নিয়ে আলোচনা করেছি। তবে এখনই সব ধরনের ক্রিকেটে ফ্রি হিট আনার সিদ্ধান্ত নিইনি। কিন্তু কিছুই বলা যায় না, শেষ পর্যন্ত আমরা হয়তো সেখানে পৌঁছাব।’

আরও পড়ুনঃ  ‘৪০-৫০ বছরে খাজার মতো বড় বিশ্বাসঘাতক দেখিনি’: ফ্যানি ডি ভিলিয়ার্স

টেস্টে ফ্রি হিট চালুর আলোচনা অবশ্য নতুন নয়। নো বল নিয়ে উদ্বেগের পর ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে বলেছিলেন, এই নিয়ম অবৈধ বলের সংখ্যা কমাতে সহায়তা করতে পারে। তবে সুনীল গাভাস্কারের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা এর বিরোধিতা করেছেন। তাঁদের মতে, ব্যাটারদের জন্য রান করা আরও সহজ করে দেওয়া ঠিক হবে না।

আরেকটি নিয়ম নিয়েও কথা বলেছেন স্টুয়ার্ট। বর্তমানে ক্যাচ নেওয়ার আগেই দুই ব্যাটার একে অপরকে অতিক্রম করলেও আউট হওয়ার পর নতুন ব্যাটারকেই পরের বল খেলতে হয়। এই পরিবর্তনের পক্ষে তিনি দীর্ঘদিন ধরেই ছিলেন। তবে ২০২০ সালের দিকে দ্য হান্ড্রেডের প্রথম আসরের প্রস্তুতির সময় আয়োজকেরা এমসিসির সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি গতি পায়।

আরও পড়ুনঃ  এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস

ক্রিকেটের আইন সবার কাছে সহজবোধ্য করে তোলার উদ্যোগের কথাও জানিয়েছেন স্টুয়ার্ট। আইনবিষয়ক বইটি এখন বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনূদিত হয়েছে। ইংরেজির পাশাপাশি বইটি হিন্দি, উর্দু, কন্নড়, মারাঠি ও বাংলায় পাওয়া যাচ্ছে।

গত অক্টোবরে ভারতে এসব অনুবাদ চালুর পর স্টুয়ার্ট শ্রীলঙ্কা যাচ্ছেন। সেখানে আরও দুটি ভাষায় আইনের বইয়ের সংস্করণ চালু করবেন তিনি।

স্টুয়ার্ট বলেন, ‘খেলাকে সহজলভ্য করা আমাদের দায়িত্বের অংশ। আইনগুলো জটিল। বিশেষ করে নিজের মাতৃভাষায় না হলে পড়া সহজ নয়। তাই আইনগুলো বোঝার মতো করে তোলা আমাদের কাজ।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও চালু হতে পারে ফ্রি হিট

আপডেটের সময়: ০৩:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নো বলের শাস্তি হিসেবে ফ্রি হিটের প্রচলন প্রথমে ছিল শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে। পরে ওয়ানডেতেও চালু হয় এই নিয়ম। এবার টেস্ট ক্রিকেটেও ফ্রি হিট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

এমসিসির হেড অব ক্রিকেট ফ্রেজার স্টুয়ার্ট জানিয়েছেন, ক্রিকেটের আইনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনার সময় টেস্টে ফ্রি হিট চালুর বিষয়টিও উঠে এসেছে।

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে নো বলের পরের বলে ব্যাটারকে ফ্রি হিট দেওয়া হয়। ওই বলে ব্যাটার শুধু রান আউট হতে পারেন, অন্য কোনোভাবে আউট হন না। কোমর-সমান উচ্চতার ফুল টস কিংবা ক্রিজের বাইরে পা রেখে বল করার শাস্তি হিসেবেও ফ্রি হিট দেওয়া হয়। এতে খেলার গতি বাড়ার পাশাপাশি দর্শকদের বিনোদনও বাড়ে।

আরও পড়ুনঃ  শিশুদের শিক্ষা ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

তবে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ফ্রি হিটের প্রচলন নেই। এ সংস্করণে সময় ও বলের সংখ্যা সাধারণত বড় কোনো সমস্যা হিসেবে বিবেচিত হয় না।

বার্তা সংস্থা পিটিআইকে স্টুয়ার্ট বলেন, ‘ফ্রি হিট এখন আইনে নেই। এটা আমরা বিবেচনা করব। এগুলো এখন শুধু খেলার নিয়মাবলিতে আছে। আমরা এ নিয়ে আলোচনা করেছি। তবে এখনই সব ধরনের ক্রিকেটে ফ্রি হিট আনার সিদ্ধান্ত নিইনি। কিন্তু কিছুই বলা যায় না, শেষ পর্যন্ত আমরা হয়তো সেখানে পৌঁছাব।’

আরও পড়ুনঃ  জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ