গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ওয়ান ব্যাংক পিএলসি-এর অ্যাপ থেকে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এ টাকা পাঠানোর নতুন সুবিধা চালু করা হয়েছে।
এই সেবার মাধ্যমে এখন থেকে ব্যাংক অ্যাপ ব্যবহার করে সরাসরি নগদ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো সম্ভব হবে, যা দেশের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করবে।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত ‘নগদ’-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া ‘নগদ’-এর পক্ষ থেকে চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আন্তঃসংযোগ ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, এই অংশীদারিত্ব গ্রাহকদের নিরাপদ ও তাৎক্ষণিক লেনদেনের সুযোগ তৈরি করবে এবং ক্যাশলেস অর্থনীতির লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের ডিজিটাল ফাইন্যান্স ব্যবস্থাকে আরও বিস্তৃত ও আধুনিক করতে সহায়তা করবে।
প্রতিবেদকের নাম 




















