ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার জয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল’-এ পুরস্কার জিতে দেশের চলচ্চিত্রাঙ্গনে নতুন সাফল্য যোগ করেছে বাংলাদেশের দুটি সিনেমা। উৎসবে পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। আর মকবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ অর্জন করেছে বিচারকদের বিশেষ স্বীকৃতি বা ‘জুরি মেনশন’।

সেরা পূর্ণদৈর্ঘ্য ‘জয়া আর শারমিন’

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার উদ্যোগে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবারের উৎসব। রবিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  পে-স্কেলের গেজেট জারি হতে দেরি, অর্থ মন্ত্রণালয়ে কেন আটকে খসড়া?

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘জয়া আর শারমিন’ সেরা ছবির সম্মাননা অর্জন করে। চলচ্চিত্রটির এই আন্তর্জাতিক স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন এর প্রযোজক আবু শাহেদ ইমন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, উৎসব চলাকালে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের কাছ থেকে সিনেমাটি উষ্ণ সাড়া পেয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি বাংলাদেশের সামগ্রিক চলচ্চিত্রের জন্যও ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি।

‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’-এর জুরি মেনশন

একই উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি পেয়েছে মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’। জুরি মেনশনের মাধ্যমে সিনেমাটি আন্তর্জাতিক বিচারকদের নজর কেড়েছে।

১১ দেশের ৩৮ চলচ্চিত্র

ছয় দিনব্যাপী এবারের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানসহ ১১টি দেশের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আরও পড়ুনঃ  পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ১৯টি সিনেমা। এই বিভাগে তিন সদস্যের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।

অন্য বিভাগে যারা পুরস্কৃত

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দ্বিতীয় সেরা ছবির পুরস্কার ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’। পঙ্কজ বরা পরিচালিত সিনেমাটি এ স্বীকৃতি অর্জন করে। একই বিভাগে শ্রীলঙ্কার নির্মাতা নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চির ‘প্যানট্রাম’ পেয়েছে জুরি মেনশন।

আরও পড়ুনঃ  আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

প্রামাণ্যচিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায়ের ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। দ্বিতীয় সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে দীপ ভূঞার ‘রিভার স্টিল ফ্লোজ’

অন্যদিকে স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে ড. ধৃতিশ্রী সরকারের ‘দ্য টেল অব কথা’। এ বিভাগে রৌপ্য পুরস্কার জিতেছে ইরানি নির্মাতা মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহর ‘সাডেনলি রাইজ’

কলকাতার এই উৎসবে বাংলাদেশের দুটি সিনেমার এমন স্বীকৃতি দেশের নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার জয়

আপডেটের সময়: ০৬:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল’-এ পুরস্কার জিতে দেশের চলচ্চিত্রাঙ্গনে নতুন সাফল্য যোগ করেছে বাংলাদেশের দুটি সিনেমা। উৎসবে পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। আর মকবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ অর্জন করেছে বিচারকদের বিশেষ স্বীকৃতি বা ‘জুরি মেনশন’।

সেরা পূর্ণদৈর্ঘ্য ‘জয়া আর শারমিন’

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার উদ্যোগে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবারের উৎসব। রবিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  বিপিএল নিয়ে শান্তর আলাদা রোমাঞ্চ, ‘এটি আমাদের জন্য বড় একটি মঞ্চ’

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘জয়া আর শারমিন’ সেরা ছবির সম্মাননা অর্জন করে। চলচ্চিত্রটির এই আন্তর্জাতিক স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন এর প্রযোজক আবু শাহেদ ইমন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, উৎসব চলাকালে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের কাছ থেকে সিনেমাটি উষ্ণ সাড়া পেয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি বাংলাদেশের সামগ্রিক চলচ্চিত্রের জন্যও ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি।

‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’-এর জুরি মেনশন

একই উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি পেয়েছে মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’। জুরি মেনশনের মাধ্যমে সিনেমাটি আন্তর্জাতিক বিচারকদের নজর কেড়েছে।

১১ দেশের ৩৮ চলচ্চিত্র

ছয় দিনব্যাপী এবারের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানসহ ১১টি দেশের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আরও পড়ুনঃ  মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ

এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ১৯টি সিনেমা। এই বিভাগে তিন সদস্যের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।

অন্য বিভাগে যারা পুরস্কৃত

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দ্বিতীয় সেরা ছবির পুরস্কার ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’। পঙ্কজ বরা পরিচালিত সিনেমাটি এ স্বীকৃতি অর্জন করে। একই বিভাগে শ্রীলঙ্কার নির্মাতা নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চির ‘প্যানট্রাম’ পেয়েছে জুরি মেনশন।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না