ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কাঁঠাল পাড়ার বিরোধে প্রাণ গেল যুবকের, পিতা-পুত্রসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ছানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কৃষ্ণপুর নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন একই এলাকার মো. আবু হানিফের ছেলে।

আরও পড়ুনঃ  জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯

গ্রেফতাররা হলেন— ওই গ্রামের মৃত জেলহাজের ছেলে সোনা মিয়া (৫৫), তার ছেলে নাছির আহমেদ বাবু (৩০) এবং মৃত জাফর ফকিরের ছেলে মতিয়ার (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিজের গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের হামলায় ছানোয়ার হোসেন গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ছানোয়ারের ভাই আব্দুল মজিদ বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও তিনজনকে অজ্ঞাত আসামি করে মোট নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে ছানোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কাঁঠাল পাড়ার বিরোধে প্রাণ গেল যুবকের, পিতা-পুত্রসহ গ্রেফতার ৩

আপডেটের সময়: ০৬:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

টাঙ্গাইলে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ছানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কৃষ্ণপুর নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন একই এলাকার মো. আবু হানিফের ছেলে।

আরও পড়ুনঃ  চার বছর পর অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন লক্ষাধিক শিক্ষক-কর্মচারী

গ্রেফতাররা হলেন— ওই গ্রামের মৃত জেলহাজের ছেলে সোনা মিয়া (৫৫), তার ছেলে নাছির আহমেদ বাবু (৩০) এবং মৃত জাফর ফকিরের ছেলে মতিয়ার (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিজের গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের হামলায় ছানোয়ার হোসেন গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ছানোয়ারের ভাই আব্দুল মজিদ বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও তিনজনকে অজ্ঞাত আসামি করে মোট নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  হিমাচলে বাস উল্টে নিহত ৮, আহত ১০