ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪ এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮ কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে অচলাবস্থা, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ-৩১ খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলার সেনেরবাজার এবং সন্ধ্যায় নগরীর ফুলবাড়ীগেট এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

রূপসায় গণপিটুনির শিকার আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

আরও পড়ুনঃ  জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মনির মাস্টারকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজারে নিজ দোকান থেকে স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে।

অন্যদিকে, নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এটিএম লাইসুজ্জামান (৫০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গণপিটুনি দেন লোকজন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তবে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ককটেল তৈরির সময় কাউকে আটকের বিষয়ে তিনি কিছু জানেন না।

ওসি জানান, মিরাজ নামে একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেটের সময়: ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলার সেনেরবাজার এবং সন্ধ্যায় নগরীর ফুলবাড়ীগেট এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

রূপসায় গণপিটুনির শিকার আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

আরও পড়ুনঃ  পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মনির মাস্টারকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজারে নিজ দোকান থেকে স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুনঃ  রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে।

অন্যদিকে, নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এটিএম লাইসুজ্জামান (৫০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গণপিটুনি দেন লোকজন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে