ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান, সামরিক স্থাপনা এড়ানোর নির্দেশ দেশ ছাড়ার পরও পিছু ছাড়েনি সাইবার হয়রানি, মুখ খুললেন মান্দানা করিমি নবম পে স্কেলের প্রজ্ঞাপন ৬ সেপ্টেম্বর, কার্যকর হবে যেদিন থেকে ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী জনপ্রিয় সংগীতশিল্পীর বাড়িতে ভয়াবহ হত্যাকাণ্ড, স্ত্রী-কন্যাসহ নিহত ৪ এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারাল বাস, কালীগঞ্জে আহত ২০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গণতন্ত্রের পথে এগিয়ে যেতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি: স্পিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারী শাসন মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের মানুষ বরাবরই গণতন্ত্রকামী এবং গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে।

সোমবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও তরুণ সদস্যদের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রতিনিধিদলের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের প্রক্রিয়ায় আইপিইউ পাশে থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  জুলাই সনদ ঘিরে মুখোমুখি সরকার-বিরোধী দল, রাজপথেও কর্মসূচির প্রস্তুতি

নারীদের বিভিন্ন চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে অ্যান্ডা ফিলিপ বলেন, সামাজিক কুসংস্কার, নেতিবাচক সামাজিক রীতি ও অনলাইন বিদ্বেষের মতো সমস্যাগুলো মোকাবিলায় আইপিইউ কার্যকর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের নারী সংসদ সদস্যদের আইপিইউর নারী ফোরাম, জাতিসংঘবিষয়ক স্থায়ী কমিটি ও অন্যান্য কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

গণ-অভ্যুত্থানে তরুণদের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে আইপিইউর মহাসচিব বলেন, সত্য ও ন্যায়বিচারের পাশাপাশি পুনর্মিলন ও জাতীয় ঐক্যও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার সংগ্রাম এবং ‘রেইনবো নেশন’ গঠনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০টি সরাসরি নির্বাচিত আসনের পাশাপাশি নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে অন্তত ৪০ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন, যাদের মধ্যে ছয়জন সরাসরি নির্বাচনের মাধ্যমে জয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ  প্রিমিয়ার লিগে দলবদলের খরচে নতুন বিশ্বরেকর্ড

তিনি আরও জানান, পূর্ববর্তী শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো সম্পর্কে আইপিইউর মহাসচিব ও তার প্রতিনিধিদলকে সংশ্লিষ্ট স্থান সরেজমিনে পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। প্রতিনিধিদল জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি নির্যাতনের শিকার সংসদ সদস্য, তাদের পরিবার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে।

স্পিকার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছে। ইতিহাসে প্রমাণ রয়েছে, এ দেশের জনগণ কখনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা সমর্থন করেনি।

আরও পড়ুনঃ  ভোলায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা তথ্যমন্ত্রী পার্থের

সভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি গণতন্ত্র পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে আন্তর্জাতিক সমর্থন গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সংসদ সদস্যদের মধ্যে জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, তাহসিনা রুশদী, আখতার হোসেন, সানসিলা জেবরিন, মানসুরা আক্তার, সানজিদা ইয়াসমিন, মাধবী মার্মা, মারদিয়া মমতাজ ও নুসরাত তাবাসসুম জ্যোতি বক্তব্য দেন। তারা আওয়ামী লীগ আমলে নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান, সামরিক স্থাপনা এড়ানোর নির্দেশ

গণতন্ত্রের পথে এগিয়ে যেতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি: স্পিকার

আপডেটের সময়: ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারী শাসন মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের মানুষ বরাবরই গণতন্ত্রকামী এবং গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে।

সোমবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও তরুণ সদস্যদের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রতিনিধিদলের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের প্রক্রিয়ায় আইপিইউ পাশে থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রিমিয়ার লিগে দলবদলের খরচে নতুন বিশ্বরেকর্ড

নারীদের বিভিন্ন চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে অ্যান্ডা ফিলিপ বলেন, সামাজিক কুসংস্কার, নেতিবাচক সামাজিক রীতি ও অনলাইন বিদ্বেষের মতো সমস্যাগুলো মোকাবিলায় আইপিইউ কার্যকর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের নারী সংসদ সদস্যদের আইপিইউর নারী ফোরাম, জাতিসংঘবিষয়ক স্থায়ী কমিটি ও অন্যান্য কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

গণ-অভ্যুত্থানে তরুণদের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে আইপিইউর মহাসচিব বলেন, সত্য ও ন্যায়বিচারের পাশাপাশি পুনর্মিলন ও জাতীয় ঐক্যও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার সংগ্রাম এবং ‘রেইনবো নেশন’ গঠনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০টি সরাসরি নির্বাচিত আসনের পাশাপাশি নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে অন্তত ৪০ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন, যাদের মধ্যে ছয়জন সরাসরি নির্বাচনের মাধ্যমে জয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ  কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন

তিনি আরও জানান, পূর্ববর্তী শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো সম্পর্কে আইপিইউর মহাসচিব ও তার প্রতিনিধিদলকে সংশ্লিষ্ট স্থান সরেজমিনে পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। প্রতিনিধিদল জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি নির্যাতনের শিকার সংসদ সদস্য, তাদের পরিবার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে।

স্পিকার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছে। ইতিহাসে প্রমাণ রয়েছে, এ দেশের জনগণ কখনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা সমর্থন করেনি।

আরও পড়ুনঃ  জামায়াতে যোগ দিলেন ইয়াকুব সরকার, সঙ্গে ৬০ নেতাকর্মী