২৪ প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে রিট, লিখিত আদেশ প্রকাশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ বা অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদেশটির লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী শিশির মনির।
১০ শতাংশের বেশি শেয়ার রাখার বিষয়ে প্রশ্ন
রিট আবেদনে বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী একই গ্রুপ বা পরিবারের সদস্যদের সম্মিলিতভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখার সুযোগ নেই। তবে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়।
আবেদনে দাবি করা হয়েছে, এসব প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।
আগেও ব্যাংক হিসাব ফ্রিজ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
এর আগে গত বছর ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, তাদের পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
একই আদেশে এসব শেয়ারহোল্ডার ও পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
প্রতিবেদকের নাম 



















