ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান ভোজিনহার জন্য নিয়ম বদলাল চিলির লিগ, জার্সিতে থাকবে ডাকনাম জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্বিতীয় প্রান্তিকে শেলের মুনাফায় রেকর্ড উল্লম্ফন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | যশোর | ২৭ এপ্রিল ২০২৬

জনগণকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ।

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এমন ব্যক্তি ও গোষ্ঠীকে প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলসী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল নিজেদের স্বার্থে গণভোটকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে এবং জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন

তিনি আরও বলেন, যদি এসব গোষ্ঠী সফল হয়, তাহলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি—যেমন নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।

আরও পড়ুনঃ  বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান

দেশের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে জনগণকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, জনগণ ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কিছু মেনে নেয় না এবং ভবিষ্যতেও একইভাবে জবাব দেবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব। তিনি সবাইকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

এছাড়া তিনি উলসী খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে বলেন, খালটি পুনঃখনন হলে প্রায় ২০ হাজার কৃষক উপকৃত হবেন এবং হাজার হাজার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। খালের দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।

সমাবেশে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঐতিহাসিক এই খালটি ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান

আপডেটের সময়: ০৫:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | যশোর | ২৭ এপ্রিল ২০২৬

জনগণকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ।

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এমন ব্যক্তি ও গোষ্ঠীকে প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলসী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল নিজেদের স্বার্থে গণভোটকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে এবং জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেন, যদি এসব গোষ্ঠী সফল হয়, তাহলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি—যেমন নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।

আরও পড়ুনঃ  চেক বাউন্স মামলায় হাইকোর্টের বার্তা: কারাবাস নয়, অগ্রাধিকার পাবে পাওনাদারের অর্থ ফেরত

দেশের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে জনগণকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, জনগণ ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কিছু মেনে নেয় না এবং ভবিষ্যতেও একইভাবে জবাব দেবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব। তিনি সবাইকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি