ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গত ১৭ বছরে অগণতান্ত্রিক শাসনে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ক্রীড়াঙ্গন একসময় ছিল প্রাণবন্ত ও দর্শকপূর্ণ। তবে গত ১৭ বছরের অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনের কারণে ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই হারানো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ৩ আগস্টের মুদ্রা বিনিময় হার

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে খেলাধুলার প্রসারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা পর্যায়ে টাঙ্গাইলে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই খেলাকে ঘিরে কোনো ধরনের বিদ্বেষ, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার স্থান নেই। খেলাধুলা হবে নির্মল আনন্দ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির অন্যতম মাধ্যম।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে টাঙ্গাইলে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারের মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আরিফুল হকসহ স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

গত ১৭ বছরে অগণতান্ত্রিক শাসনে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৯:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ক্রীড়াঙ্গন একসময় ছিল প্রাণবন্ত ও দর্শকপূর্ণ। তবে গত ১৭ বছরের অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনের কারণে ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই হারানো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ৩ আগস্টের মুদ্রা বিনিময় হার

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে খেলাধুলার প্রসারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা পর্যায়ে টাঙ্গাইলে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই খেলাকে ঘিরে কোনো ধরনের বিদ্বেষ, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার স্থান নেই। খেলাধুলা হবে নির্মল আনন্দ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির অন্যতম মাধ্যম।

আরও পড়ুনঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংবিধান সংশোধনের আহ্বান টিআইবির

তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে টাঙ্গাইলে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারের মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ