ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের আট জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

সোমবার (২৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, ভবিষ্যতেও থাকবে: আইজিপি

মো. শরীফুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের পাশাপাশি গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা কাজ করছেন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে কাটা ধান ও শীতকালীন ফসল

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

বিজিবি আরও জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে তারা বদ্ধপরিকর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেটের সময়: ০৩:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের আট জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

সোমবার (২৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর

মো. শরীফুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের পাশাপাশি গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা কাজ করছেন।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক