ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সহিংসতার জেরে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত মোংলা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাঝুঁকি বিবেচনায় পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

এ পরিস্থিতিতে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনও এ রুটে বন্ধ হয়ে গেছে। শুধু পণ্য পরিবহন নয়, খুলনা ও বরিশাল বিভাগের ১৭ জেলাসহ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে প্রতিদিন যাতায়াতকারী হাজারো যাত্রীও ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাগেরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার বাস না পেয়ে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। অচলাবস্থার কারণে দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো শুক্রবারের টিকিট বিক্রিও বন্ধ রেখেছে। কাউন্টার থেকে যাত্রীদের ফোন করে আগে কাটা টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগাম বুকিং করা টিকিটও বাতিলের কথা জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, ভবিষ্যতেও থাকবে: আইজিপি

কবে নাগাদ এ রুটে যান চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত হোসেন বৃহস্পতিবার দুপুরে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাসহ যৌথ বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এরপর মোংলা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়।

তিনি বলেন, বুধবার সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়কে কয়েকটি পরিবহন, ট্রাক ও কাভার্ডভ্যান ভাঙচুর করা হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একটি পরিবহনে আগুনও দেওয়া হয়। গোপালগঞ্জ অংশে এমন পরিস্থিতির কারণে পণ্য পরিবহন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিক সমিতিগুলো বুধবার দুপুর থেকে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সরদার লিয়াকত হোসেন আরও বলেন, বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নড়াইল হয়ে পদ্মা সেতুতে যাতায়াতকারী পরিবহনও চলাচল করছে না। শুধু আরিচা রুটে পরিবহন চলাচল করছে। নিরাপত্তার অভাবে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। পরিস্থিতি এমন থাকলে অনির্দিষ্টকালের জন্য এ রুটে যান চলাচল বন্ধ রাখতে হবে।

বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহন ফাল্গুনীর কাউন্টার ম্যানেজার আব্দুল মালেক জানান, গোপালগঞ্জে বিশৃঙ্খল পরিস্থিতি এবং মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধের কারণে পদ্মা সেতু হয়ে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন সংশ্লিষ্টরা আতঙ্কিত। গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত দুই দিন ধরে বাগেরহাট হয়ে গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচলকারী ৭৫টি পরিবহন বন্ধ রয়েছে। শুক্রবারের টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। আগাম বুকিং বাতিল করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। নড়াইল হয়েও পদ্মা সেতু দিয়ে পরিবহন চলাচল করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখতে হবে।

আরও পড়ুনঃ  জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বোর্ড ও জনসংযোগ) যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ বৃহস্পতিবার দুপুরে জানান, গত দুই দিন ধরে মোংলা বন্দরের আমদানি ও রপ্তানির পণ্যবাহী কোনো যানবাহন মোংলা-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারছে না। এসব যানবাহন খুলনা-যশোর হয়ে আরিচা ফেরি পার হয়ে চলাচল করছে।

তবে বর্তমানে মোংলা বন্দরের জেটি ও আউটার বারে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য বোঝাইয়ের জন্য জাহাজের শিডিউল না থাকায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে না বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন

আপডেটের সময়: ০৭:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সহিংসতার জেরে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত মোংলা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাঝুঁকি বিবেচনায় পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

এ পরিস্থিতিতে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনও এ রুটে বন্ধ হয়ে গেছে। শুধু পণ্য পরিবহন নয়, খুলনা ও বরিশাল বিভাগের ১৭ জেলাসহ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে প্রতিদিন যাতায়াতকারী হাজারো যাত্রীও ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাগেরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার বাস না পেয়ে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। অচলাবস্থার কারণে দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো শুক্রবারের টিকিট বিক্রিও বন্ধ রেখেছে। কাউন্টার থেকে যাত্রীদের ফোন করে আগে কাটা টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগাম বুকিং করা টিকিটও বাতিলের কথা জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

কবে নাগাদ এ রুটে যান চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত হোসেন বৃহস্পতিবার দুপুরে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাসহ যৌথ বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এরপর মোংলা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়।

তিনি বলেন, বুধবার সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়কে কয়েকটি পরিবহন, ট্রাক ও কাভার্ডভ্যান ভাঙচুর করা হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একটি পরিবহনে আগুনও দেওয়া হয়। গোপালগঞ্জ অংশে এমন পরিস্থিতির কারণে পণ্য পরিবহন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিক সমিতিগুলো বুধবার দুপুর থেকে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ  জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

সরদার লিয়াকত হোসেন আরও বলেন, বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নড়াইল হয়ে পদ্মা সেতুতে যাতায়াতকারী পরিবহনও চলাচল করছে না। শুধু আরিচা রুটে পরিবহন চলাচল করছে। নিরাপত্তার অভাবে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। পরিস্থিতি এমন থাকলে অনির্দিষ্টকালের জন্য এ রুটে যান চলাচল বন্ধ রাখতে হবে।

বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহন ফাল্গুনীর কাউন্টার ম্যানেজার আব্দুল মালেক জানান, গোপালগঞ্জে বিশৃঙ্খল পরিস্থিতি এবং মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধের কারণে পদ্মা সেতু হয়ে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন সংশ্লিষ্টরা আতঙ্কিত। গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত দুই দিন ধরে বাগেরহাট হয়ে গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচলকারী ৭৫টি পরিবহন বন্ধ রয়েছে। শুক্রবারের টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। আগাম বুকিং বাতিল করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। নড়াইল হয়েও পদ্মা সেতু দিয়ে পরিবহন চলাচল করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখতে হবে।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার