ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সাড়ে ৩৪ শতাংশ জমি পেলেন ছয় ক্রেতা এইচএসসি পুনর্নিরীক্ষণে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বদলেছে ৪,৯৮৮ খাতার ফল বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি পাকিস্তান সফরে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন খারিজ ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

থাইল্যান্ডে বারবার চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ক্ষমতায় এসেছে বলেই উপাচার্য হয়েছি’: জবি ভিসি

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হবে।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে থাইল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান

চিকিৎসার জন্য ভিসা আবেদনকারীসহ বাংলাদেশি নাগরিকদের প্রতি থাইল্যান্ডের উদার সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেসব রোগীর বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াত করতে হয়, তাঁদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান। জবাবে রাষ্ট্রদূত প্রয়োজন রয়েছে—এমন রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদা পেতে বাংলাদেশের আবেদনের প্রতি এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারের মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।

রাষ্ট্রদূত এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৭:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডে বারবার চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  আজ সশস্ত্র বাহিনী দিবস, দিনজুড়ে নানা কর্মসূচি

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হবে।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে থাইল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীই দেশের ঢাল, ভবিষ্যতেও থাকবে অগ্রণী ভূমিকায়: অর্থমন্ত্রী আমির খসরু

চিকিৎসার জন্য ভিসা আবেদনকারীসহ বাংলাদেশি নাগরিকদের প্রতি থাইল্যান্ডের উদার সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেসব রোগীর বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াত করতে হয়, তাঁদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান। জবাবে রাষ্ট্রদূত প্রয়োজন রয়েছে—এমন রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদা পেতে বাংলাদেশের আবেদনের প্রতি এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

আরও পড়ুনঃ  মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান