ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছদ্মনাম, গোপন জীবন—শেষ পর্যন্ত ধরা পড়লেন মোজাফফর

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা সাবেক মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে বুধবার (১৫ জুলাই) গভীর রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে।

ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেন নিজের পরিচয় গোপন রেখে ছদ্মবেশে জীবনযাপন করছিলেন। তদন্তের একপর্যায়ে তার মেয়ের কর্মস্থলকে কেন্দ্র করে নজরদারি শুরু করেন গোয়েন্দারা। কয়েক মাসের পর্যবেক্ষণের পর বনানী ডিওএইচএসের একটি বাসা শনাক্ত করা হয়। নাকের নিচে থাকা একটি জন্মদাগ শনাক্তকরণের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজে আসে।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অভিযানের রাতে সাধারণ পোশাকে ডিবির সদস্যরা ওই বাসায় গিয়ে নিজেদের মেয়ের অফিসের কর্মী পরিচয়ে কথা বলেন। একপর্যায়ে পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি নিজেই মোজাফফর বলে পরিচয় দেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত সামরিক অভ্যুত্থান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন মোজাফফর হোসেন। ঘটনার পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং দীর্ঘ সময় ভুয়া পরিচয়ে আত্মগোপনে ছিলেন।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানকালে তিনি পরিচয় পরিবর্তন করে বসবাস করেন এবং জাল নথিপত্র ব্যবহার করে একাধিক দেশেও ভ্রমণ করেন। পরে গোপনে দেশে ফিরে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় বসবাস শুরু করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, চীন ইস্যুতে উদ্বেগের কথা সংসদীয় কমিটির প্রতিবেদনে

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, মোজাফফর হোসেন একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং কোর্ট মার্শালে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

ছদ্মনাম, গোপন জীবন—শেষ পর্যন্ত ধরা পড়লেন মোজাফফর

আপডেটের সময়: ১২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা সাবেক মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে বুধবার (১৫ জুলাই) গভীর রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে।

ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেন নিজের পরিচয় গোপন রেখে ছদ্মবেশে জীবনযাপন করছিলেন। তদন্তের একপর্যায়ে তার মেয়ের কর্মস্থলকে কেন্দ্র করে নজরদারি শুরু করেন গোয়েন্দারা। কয়েক মাসের পর্যবেক্ষণের পর বনানী ডিওএইচএসের একটি বাসা শনাক্ত করা হয়। নাকের নিচে থাকা একটি জন্মদাগ শনাক্তকরণের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজে আসে।

আরও পড়ুনঃ  আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’

অভিযানের রাতে সাধারণ পোশাকে ডিবির সদস্যরা ওই বাসায় গিয়ে নিজেদের মেয়ের অফিসের কর্মী পরিচয়ে কথা বলেন। একপর্যায়ে পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি নিজেই মোজাফফর বলে পরিচয় দেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন