ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক, ভিসা বাতিলের দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর অতীতের বিভিন্ন বক্তব্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। একই সঙ্গে তাঁর ভিসা বাতিলের দাবিও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে শফিকুর রহমানের অতীতের বক্তব্যের প্রসঙ্গ তুলে তাঁর সফরের বিরোধিতা করেছে অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন। পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি।

আরও পড়ুনঃ  ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন নাজিফা তুষি

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অতীতে ইসরায়েলের কয়েকজন রাজনৈতিক নেতার ভিসার বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া পদক্ষেপের উদাহরণ তুলে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার কারণ জানতে চেয়েছেন তিনি।

এদিকে সোমবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার সাময়িকী ‘কোয়াড্রান্ট’-এ প্রকাশিত ‘হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা?’ শীর্ষক এক নিবন্ধেও শফিকুর রহমানকে ভিসা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমন। নিবন্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সে সময় জামায়াতের রাজনৈতিক ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে উদ্যোগ সরকারের

অস্ট্রেলিয়ায় বসবাসরত কয়েকজন বাংলাদেশি কমিউনিটি নেতা ও বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তিও তাঁর সফর নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জামায়াতের অতীত ভূমিকা নিয়ে স্পষ্ট জবাব প্রয়োজন। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক মতাদর্শের বিরোধকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভেদ ও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

কমিউনিটির কয়েকজন সদস্যের মতে, অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাই ধর্মের নামে বিভাজন, বিদ্বেষ কিংবা সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ থাকা উচিত নয়। তাঁদের দাবি, কোনো রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের যেন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার কারণে শফিকুর রহমানের ভিসা অনুমোদনের আগে কী ধরনের যাচাই করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সরকার। তবে ভিসা আবেদনকারীদের স্বাস্থ্য, চারিত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক, ভিসা বাতিলের দাবি

আপডেটের সময়: ০৫:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর অতীতের বিভিন্ন বক্তব্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন। একই সঙ্গে তাঁর ভিসা বাতিলের দাবিও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে শফিকুর রহমানের অতীতের বক্তব্যের প্রসঙ্গ তুলে তাঁর সফরের বিরোধিতা করেছে অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন। পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি।

আরও পড়ুনঃ  ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন নাজিফা তুষি

অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সরকারের নীতির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অতীতে ইসরায়েলের কয়েকজন রাজনৈতিক নেতার ভিসার বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া পদক্ষেপের উদাহরণ তুলে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার কারণ জানতে চেয়েছেন তিনি।

এদিকে সোমবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার সাময়িকী ‘কোয়াড্রান্ট’-এ প্রকাশিত ‘হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা?’ শীর্ষক এক নিবন্ধেও শফিকুর রহমানকে ভিসা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমন। নিবন্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সে সময় জামায়াতের রাজনৈতিক ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল

অস্ট্রেলিয়ায় বসবাসরত কয়েকজন বাংলাদেশি কমিউনিটি নেতা ও বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তিও তাঁর সফর নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জামায়াতের অতীত ভূমিকা নিয়ে স্পষ্ট জবাব প্রয়োজন। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক মতাদর্শের বিরোধকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভেদ ও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

কমিউনিটির কয়েকজন সদস্যের মতে, অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাই ধর্মের নামে বিভাজন, বিদ্বেষ কিংবা সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ থাকা উচিত নয়। তাঁদের দাবি, কোনো রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের যেন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।

আরও পড়ুনঃ  আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক