ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্র

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩১ সময় দেখুন

আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বসতঘরে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ৬৩ বিদেশির রিমান্ড আবেদন, শুনানি মঙ্গলবার

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, যশোর থেকে গ্রেপ্তারের পর বুধবার রাত ১১টার দিকে ডেভিড ইমনসহ চারজনকে চট্টগ্রামে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র মজুদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্র

আপডেটের সময়: ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বসতঘরে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, যশোর থেকে গ্রেপ্তারের পর বুধবার রাত ১১টার দিকে ডেভিড ইমনসহ চারজনকে চট্টগ্রামে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র মজুদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

আরও পড়ুনঃ  গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল, আটক ৮