ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী পেতে পারেন ট্যাব
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, তবে সময় চূড়ান্ত হয়নি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। ফলে দিল্লি সফরের সময়সূচি নির্ধারণে আরও কিছুটা সময় লাগতে পারে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি। তবে সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ  আসামি ধরতে গিয়ে বিপাকে পুলিশ, হাতীবান্ধায় আহত ২ সদস্য

আওয়ামী লীগের সভা বাতিলের বিষয়ে ইতিবাচক ঢাকা

গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার প্রসঙ্গেও কথা বলেন হুমায়ুন কবির।

তিনি জানান, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় যে পদক্ষেপ নিয়েছে, সেটিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।

পলাতক অপরাধীদের আশ্রয় নয়

বাংলাদেশ বা ভারত—কোনো দেশই যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা কিংবা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেওয়ার নীতি দুই দেশেরই থাকা উচিত নয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পলাতক অপরাধীদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  বিগত নির্বাচনে ডিসি-ইউএনও-ওসিকে ঘুস দেওয়া হতো: স্বাস্থ্যমন্ত্রী

বোয়িং কেনায় কোনো চাপ নেই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতে সহযোগিতা এবং বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গেও কথা বলেন হুমায়ুন কবির।

তিনি স্পষ্ট করেন, কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। দেশের প্রয়োজন, চাহিদা এবং বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক বিমান চলাচলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করাও এর অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্র যখনই সংকটের মুখে পড়েছে, তখন দলটি সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।

তার ভাষ্য, দেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, তবে সময় চূড়ান্ত হয়নি

আপডেটের সময়: ০৭:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। ফলে দিল্লি সফরের সময়সূচি নির্ধারণে আরও কিছুটা সময় লাগতে পারে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি। তবে সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ  আসামি ধরতে গিয়ে বিপাকে পুলিশ, হাতীবান্ধায় আহত ২ সদস্য

আওয়ামী লীগের সভা বাতিলের বিষয়ে ইতিবাচক ঢাকা

গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার প্রসঙ্গেও কথা বলেন হুমায়ুন কবির।

তিনি জানান, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় যে পদক্ষেপ নিয়েছে, সেটিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।

পলাতক অপরাধীদের আশ্রয় নয়

বাংলাদেশ বা ভারত—কোনো দেশই যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা কিংবা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেওয়ার নীতি দুই দেশেরই থাকা উচিত নয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পলাতক অপরাধীদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বোয়িং কেনায় কোনো চাপ নেই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতে সহযোগিতা এবং বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গেও কথা বলেন হুমায়ুন কবির।

তিনি স্পষ্ট করেন, কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। দেশের প্রয়োজন, চাহিদা এবং বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক বিমান চলাচলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করাও এর অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  উত্তর সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩