ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী ঝুঁকিপূর্ণ ১৪ উপজেলায় কলেরার টিকাদান শুরু, স্বস্তিতে অভিভাবকরা চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

ভারতের পররাষ্ট্রনীতি ভারত নিজেদের মতো করে পরিচালনা করবে, আর বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী চলবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, “ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।”

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ঢা বি তে এবি জুবায়েরের উদ্যোগে যাত্রীছাউনি ও সড়ক সংস্কার

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত তাদের পররাষ্ট্রনীতির আলোকে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশও নিজেদের জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  লংমার্চ নিয়ে আইজিপিকে জানানো হয়েছে, অনুমতি নেওয়া হয়নি: গোলাম পরওয়ার

এ সময় ই-জুডিশিয়ারি বাস্তবায়নের বিষয়েও কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের জন্য সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

আপডেটের সময়: ০২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ভারতের পররাষ্ট্রনীতি ভারত নিজেদের মতো করে পরিচালনা করবে, আর বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী চলবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, “ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।”

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  লংমার্চ নিয়ে আইজিপিকে জানানো হয়েছে, অনুমতি নেওয়া হয়নি: গোলাম পরওয়ার

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত তাদের পররাষ্ট্রনীতির আলোকে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশও নিজেদের জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৩২

এ সময় ই-জুডিশিয়ারি বাস্তবায়নের বিষয়েও কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের জন্য সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের শুল্কের জবাব: মার্কিন পণ্যে কানাডার ৫০% পাল্টা শুল্ক