ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০ আকিজ গ্রুপে অফিসার নিয়োগ, সঙ্গে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায় তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত শিক্ষক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা মেয়ের চাপে ১০ লাখ টাকার হেরোইন নিয়ে যশোর থেকে ঢাকায় ৬৫ বছরের মা ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও। ফলে ফিলিস্তিনে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, মিউজিক ফেস্টিভ্যালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তবে অভিযানের লক্ষ্য অর্জন তো দূরের কথা, গত তিন বছরে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং শেষ পর্যন্ত সরাসরি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এর ফলে ফিলিস্তিনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে।

আরও পড়ুনঃ  তারকাদের একের পর এক বিচ্ছেদ, সম্পর্ক নিয়ে বাড়ছে ভক্তদের অনিশ্চয়তা

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির একাধিক পদক্ষেপ সত্ত্বেও ইসরায়েলি আগ্রাসন, হামাসের বিক্ষিপ্ত হামলা আর ভঙ্গুর সমঝোতার কারণে গাজা উপত্যকায় শান্তি নামক বস্তুটিই অধরা হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস শান্তি প্রক্রিয়ায় সম্মত হলেও, এর স্থায়িত্ব নিয়ে এখনও সন্দিহান তারা।

গাজার স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ঘরে-বাইরে সবখানেই আমরা আতঙ্কে থাকি। সারাক্ষণ দুশ্চিন্তা হয়, এক্ষুনি হয়তো গোলা এসে পড়বে। আর আমরা সবাই মারা পড়ব। আমাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। সত্যি বলতে, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই।’

আরও পড়ুনঃ  ইমরানের মুক্তির দাবিতে রাজপথে লাখো সমর্থক, ইসলামাবাদ ঘিরে বাড়ছে উত্তেজনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের নির্বিচার হামলায় প্রশাসনিক অবকাঠামো, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এরই মধ্যে তীব্র খাদ্য সংকট, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রীর ঘাটতিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুঝুঁকি।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আবারও জোর দিয়ে বলছি, সবাইকে যেকোন মূল্যে বেসামরিক নাগরিক বিশেষ করে স্বাস্থ্যকর্মী, ত্রাণসামগ্রী ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুনঃ  নীতিমালার আওতায় আসছে রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা: সড়কমন্ত্রী

যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রেও বেশ কিছু জটিলতা দেখছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ এবং নিরাপত্তা নিয়ে ইসরায়েলের কঠোর অবস্থান গাজার পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার প্রতিশ্রুতি মিললেও লাখ লাখ মানুষের পুনর্বাসনের চ্যালেঞ্জ অর্থনৈতিক স্থিতিশীলতাকে অসম্ভব করে তুলেছে।

২০২৩ সালে হামাসের হামলায় প্রাণ হারায় প্রায় ১২০০ বেসামরিক ইসরায়েলি। আর গত তিন বছরে ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি। রক্তক্ষয়ী এই সংঘাতে আহত হয়েছে ১ লাখ ৭৪ হাজারের বেশি। ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক

তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত

আপডেটের সময়: ০৮:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও। ফলে ফিলিস্তিনে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, মিউজিক ফেস্টিভ্যালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তবে অভিযানের লক্ষ্য অর্জন তো দূরের কথা, গত তিন বছরে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং শেষ পর্যন্ত সরাসরি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এর ফলে ফিলিস্তিনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে।

আরও পড়ুনঃ  দীর্ঘ এক দশকের সম্পর্কের পর আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির একাধিক পদক্ষেপ সত্ত্বেও ইসরায়েলি আগ্রাসন, হামাসের বিক্ষিপ্ত হামলা আর ভঙ্গুর সমঝোতার কারণে গাজা উপত্যকায় শান্তি নামক বস্তুটিই অধরা হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস শান্তি প্রক্রিয়ায় সম্মত হলেও, এর স্থায়িত্ব নিয়ে এখনও সন্দিহান তারা।

গাজার স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ঘরে-বাইরে সবখানেই আমরা আতঙ্কে থাকি। সারাক্ষণ দুশ্চিন্তা হয়, এক্ষুনি হয়তো গোলা এসে পড়বে। আর আমরা সবাই মারা পড়ব। আমাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। সত্যি বলতে, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই।’

আরও পড়ুনঃ  তারকাদের একের পর এক বিচ্ছেদ, সম্পর্ক নিয়ে বাড়ছে ভক্তদের অনিশ্চয়তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের নির্বিচার হামলায় প্রশাসনিক অবকাঠামো, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এরই মধ্যে তীব্র খাদ্য সংকট, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রীর ঘাটতিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুঝুঁকি।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আবারও জোর দিয়ে বলছি, সবাইকে যেকোন মূল্যে বেসামরিক নাগরিক বিশেষ করে স্বাস্থ্যকর্মী, ত্রাণসামগ্রী ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ