ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঋণের টাকায় ১৬২ কোটি টাকার এফডিআর! তিন ব্যাংকের নথি তলব করল দুদক

হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক মো. গোলাম সরোয়ার চৌধুরীর নামে দেশের তিনটি ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর ও এমটিডিআর থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি তদন্তের অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের বিভিন্ন শাখার সংশ্লিষ্ট সব নথিপত্র তলব করেছে সংস্থাটি। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় রেকর্ড জমা দিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের বৈঠক, অর্থনৈতিক অঞ্চল ও সবুজায়নে একাধিক সিদ্ধান্ত

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযোগ রয়েছে যে ব্যাংক থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ যথাযথভাবে পরিশোধ না করে সেই অর্থের একটি অংশ বিভিন্ন ব্যাংকে মেয়াদি আমানত (এফডিআর/এমটিডিআর) হিসেবে রাখা হয়েছে। এ কারণে এসব আমানতের উৎস, অর্থের লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির কর্ণধারের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে মামলা রয়েছে এবং তদন্ত চলছে।

দুদকের তলবি চিঠি অনুযায়ী, ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রামের দেওয়ানবাজার, লালদিঘী ও ঈদগাহ শাখায় থাকা ৭০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহরা, খাতুনগঞ্জ, পাঁচলাইশ, প্রবর্তক মোড় ও খুলশী শাখায় থাকা ১২ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ শাখায় থাকা ৮০ কোটি টাকার এমটিডিআর/এফডিআর সংক্রান্ত সব তথ্য ও নথি জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

এর আগে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ১,১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গোলাম সরোয়ার চৌধুরী, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, সাবেক এমডি মোহাম্মদ মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের চাক্তাই শাখা থেকে প্রথমে ৮৯০ কোটি টাকা ঋণের আবেদন করা হলেও পরে তা বাড়িয়ে ১,১০০ কোটি টাকা করা হয়। অভিযোগ রয়েছে, জাল কাগজপত্র ও মিথ্যা তথ্যের ভিত্তিতে ঋণ অনুমোদন করা হয় এবং ঘোষিত খাতে বিনিয়োগ না করে সেই অর্থ অন্য একটি শিল্পগোষ্ঠীর ঋণ পরিশোধে ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ  বরিশালে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

বর্তমানে দুদক ঋণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যবহার হয়েছে, এফডিআরের অর্থের উৎস কী এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের কোনো অনিয়ম বা যোগসাজশ ছিল কি না—এসব বিষয় তদন্ত করছে। তদন্তের স্বার্থেই তিন ব্যাংকের নথিপত্র সংগ্রহের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

ঋণের টাকায় ১৬২ কোটি টাকার এফডিআর! তিন ব্যাংকের নথি তলব করল দুদক

আপডেটের সময়: ০৯:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক মো. গোলাম সরোয়ার চৌধুরীর নামে দেশের তিনটি ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর ও এমটিডিআর থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি তদন্তের অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের বিভিন্ন শাখার সংশ্লিষ্ট সব নথিপত্র তলব করেছে সংস্থাটি। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় রেকর্ড জমা দিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযোগ রয়েছে যে ব্যাংক থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ যথাযথভাবে পরিশোধ না করে সেই অর্থের একটি অংশ বিভিন্ন ব্যাংকে মেয়াদি আমানত (এফডিআর/এমটিডিআর) হিসেবে রাখা হয়েছে। এ কারণে এসব আমানতের উৎস, অর্থের লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির কর্ণধারের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে মামলা রয়েছে এবং তদন্ত চলছে।

দুদকের তলবি চিঠি অনুযায়ী, ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রামের দেওয়ানবাজার, লালদিঘী ও ঈদগাহ শাখায় থাকা ৭০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহরা, খাতুনগঞ্জ, পাঁচলাইশ, প্রবর্তক মোড় ও খুলশী শাখায় থাকা ১২ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ শাখায় থাকা ৮০ কোটি টাকার এমটিডিআর/এফডিআর সংক্রান্ত সব তথ্য ও নথি জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর আত্মপ্রকাশ, ঘোষণা ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি