ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন আগের মতো সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝে, সবকিছু জানে এবং কেউ ভুল করলে জনগণ তা ক্ষমা করবে না।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের জন্য যারা রক্ত ও প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন কোনোভাবেই ম্লান না হয়। তিনি বলেন, “আমরা যেন আবার সেই পুরোনো ঘুণে ধরা বাংলাদেশে ফিরে না যাই।”

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। তাই উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটাতে প্রকৌশলীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এলজিইডির মাধ্যমে পিরোজপুর জেলায় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রকৌশলীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  দেশের পোল্ট্রি মাংসের কিছু নমুনায় মিলল নিরাপদ মাত্রার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক

মির্জা ফখরুল বলেন, “আজ আমরা যদি ভুল করি, দেশের মানুষ আমাদেরও ক্ষমা করবে না। তাই দায়িত্ব পালনে সবাইকে আরও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, নতুন সূর্যোদয়ের আলোয় আলোকিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য নতুন দিগন্ত তৈরি করতে হবে, যাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, আইইবি দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং দল-মত নির্বিশেষে প্রকৌশলীদের একত্রিত করে জাতীয় স্বার্থে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), প্রকৌশলী মঈনুল ইসলাম খান, প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকীসহ অনেকে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই: মির্জা ফখরুল

আপডেটের সময়: ১০:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন আগের মতো সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝে, সবকিছু জানে এবং কেউ ভুল করলে জনগণ তা ক্ষমা করবে না।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের জন্য যারা রক্ত ও প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন কোনোভাবেই ম্লান না হয়। তিনি বলেন, “আমরা যেন আবার সেই পুরোনো ঘুণে ধরা বাংলাদেশে ফিরে না যাই।”

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া ভারতের পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী

প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। তাই উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটাতে প্রকৌশলীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এলজিইডির মাধ্যমে পিরোজপুর জেলায় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রকৌশলীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কর্মকর্তা-কর্মচারীদের জন্য কারা অধিদপ্তরের মেডিকেল সেন্টার চালু, মিলবে বিনামূল্যে চিকিৎসাসেবা

মির্জা ফখরুল বলেন, “আজ আমরা যদি ভুল করি, দেশের মানুষ আমাদেরও ক্ষমা করবে না। তাই দায়িত্ব পালনে সবাইকে আরও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, নতুন সূর্যোদয়ের আলোয় আলোকিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য নতুন দিগন্ত তৈরি করতে হবে, যাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, আইইবি দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং দল-মত নির্বিশেষে প্রকৌশলীদের একত্রিত করে জাতীয় স্বার্থে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ ভারতে ভারী বর্ষণ ও বন্যায় নিহত ১৪, বাস্তুচ্যুত হাজারো মানুষ