ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নতুন পে-স্কেলে কার কী সুবিধা, এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যে কী আছে?

সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। বৃহস্পতিবার সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন বেতন কাঠামোতে একদিকে যেমন লাখ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে, অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকদের সুবিধা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিশেষ করে ১৩তম গ্রেডের শিক্ষকদের বর্তমান মূল বেতন ১১ হাজার টাকা থেকে প্রায় দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

১১ থেকে ২০তম গ্রেডে বেশি সুবিধা

সুপারিশে সরকারের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি টিফিন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও প্রস্তাব রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের অনিশ্চয়তা

নতুন পে-স্কেল নিয়ে আলোচনার মধ্যে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় আছেন দেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। নতুন কাঠামো বাস্তবায়িত হলে তারা কীভাবে সুবিধা পাবেন, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

তবে অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা সব কর্মকর্তা-কর্মচারী নতুন পে-স্কেলের সুবিধা পাবেন। সে ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাও ধাপে ধাপে সমন্বয় করা হতে পারে।

আরও পড়ুনঃ  জনগণের কল্যাণে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

চূড়ান্ত প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। তবে ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বড় একটি অংশের আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে-স্কেলে কার কী সুবিধা, এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যে কী আছে?

আপডেটের সময়: ০৭:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। বৃহস্পতিবার সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন বেতন কাঠামোতে একদিকে যেমন লাখ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে, অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকদের সুবিধা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিশেষ করে ১৩তম গ্রেডের শিক্ষকদের বর্তমান মূল বেতন ১১ হাজার টাকা থেকে প্রায় দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ফুটপাতজুড়ে দুই শতাধিক দোকান, বাড়ছে যানজট ও জনভোগান্তি

১১ থেকে ২০তম গ্রেডে বেশি সুবিধা

সুপারিশে সরকারের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি টিফিন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও প্রস্তাব রয়েছে।

আরও পড়ুনঃ  বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের যত ইতিহাস

এমপিওভুক্ত শিক্ষকদের অনিশ্চয়তা

নতুন পে-স্কেল নিয়ে আলোচনার মধ্যে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় আছেন দেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। নতুন কাঠামো বাস্তবায়িত হলে তারা কীভাবে সুবিধা পাবেন, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

তবে অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা সব কর্মকর্তা-কর্মচারী নতুন পে-স্কেলের সুবিধা পাবেন। সে ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাও ধাপে ধাপে সমন্বয় করা হতে পারে।

আরও পড়ুনঃ  'পরীক্ষিত' মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী