নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে কিশোরগঞ্জের ছয় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে নান্দাইল উপজেলার ৮ নম্বর সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে তাসিন মিয়া, দুলাল মিয়ার ছেলে নুরুল হক, লতিবাবাদ ইউনিয়নের নয়ন মিয়ার ছেলে প্রত্যয়, আবু বক্করের ছেলে ইকরাম হোসেন, গাইটাল এলাকার আনিস মিয়ার ছেলে জিসান এবং মকবুল হোসেনের ছেলে মোবারক হোসেন।
পুলিশ জানায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ছবি সংবলিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখার একটি শোক দিবসের ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে ‘শোক থেকেই শক্তি, শোকবহ আগস্ট, বিক্ষোভ মিছিল’ লেখা ছিল।
নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, জননিরাপত্তা বিঘ্নিত করা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলাটি নং ১৭। পরে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 




















